উদ্দীপকে শিলার শ্বশুর-এর বক্তব্য অবৈধ প্রকল্পকে নির্দেশ করে এবং শিলার স্বামীর কর্মকাণ্ড বৈধ প্রকল্পকে নির্দেশ করে। পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-আমরা জানি, প্রকল্পকে বৈধ হতে গেলে তাকে কতকগুলো শর্ত পালন করতে হয়। শিলার শ্বশুরের বক্তব্য প্রকল্পের এমনি একটি শর্তকে লঙ্ঘন করেছে এবং শিলার স্বামীর কর্মকাণ্ড প্রকল্পের শর্তকে পালন করেছে। শিলার জ্বর এলে তার শ্বশুর বলল, 'তাকে আইসক্রীম খাওয়ালে জ্বর সেরে যাবে।' এটি বৈধ প্রকল্পের যে শর্তকে লঙ্ঘন করেছে সেটি হলো- “প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, আজগুবী বা আত্মবিরোধী হলে চলবে না।" কিন্তু, শিলার শ্বশুরের বক্তব্য আত্মবিরোধী কেননা আমরা জানি, জ্বর এলে আইসক্রীম খেলে জ্বর সারে না বরং আরও বাড়ে। অপরদিকে, শিলার স্বামীর কর্মকান্ড বৈধ প্রকল্পের যে শর্তকে অনুসরণ করেছে সেটি হলো- "প্রকল্প যাচাইযোগ্য হতে হবে অর্থাৎ প্রমাণ বা অপ্রমাণের উপযুক্ত হতে হবে।" এ শর্ত অনুসারে প্রকল্পকে যাচাই করার জন্য তাকে নিরীক্ষণ বা পরীক্ষণের সাহায্যে সরাসরি বাস্তবের সাথে মিলিয়ে নিতে হবে। শিলার স্বামী শিলাকে ডাক্তারের কাছে নিয়ে তার প্রকৃত অবস্থার সাথে নিজের ধারণাকে মিলিয়ে নিল।