“দৃশ্যকল্প-২ প্রকল্পের শর্তের সুস্পষ্ট লঙ্ঘন”- উক্তিটি যথার্থতা রয়েছে ।নিচে তা বিশ্লেষণ করা হলো- আমরা জানি, প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। দৃশ্যকল্প-২ এ প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। এই প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না ।কারণ প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তার সাথে আলোচ্য ঘটনার বিরোধ থাকতে পারবে না । তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায়, পুষ্টিবিদ শাহেদ সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, “সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেলে শারীরিক দুর্বলতা বেড়ে যেতে পারে।” পুষ্টিবিদ শাহেদের এই বক্তব্য আত্মবিরোধী। কারণ আমরা জানি, সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেলে শারীরিক দুর্বলতা কমে যায়, শরীর সুস্থ থাকে ।তাই বলা যায় উপরিউক্ত কারণে, দৃশ্যকল্প-২ প্রকল্পের শর্তের সুস্পষ্ট লঙ্ঘন ।