দৃশ্যকল্প-১ এ প্রকল্পের আরোহ সমন্বয়ের প্রমাণটি নির্দেশ করেছে।ব্যাখ্যা করা হলো- প্রকল্প হলো কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আনুমানিক ধারণা। কিন্তু অনেক সময় দেখা যায়, যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয় সে ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও একই প্রকল্প দিয়ে অন্যান্য ঘটনাকেও ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে। যেমন- মাধ্যাকর্ষণ প্রকল্পটি প্রথমে বস্তুর পতনের ব্যাখ্যা করার জন্য প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে একই প্রকল্প দিয়ে আকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান, জোয়ার- ভাটা ইত্যাদি ঘটনাকেও ব্যাখ্যা করা হয়।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , সবিতা মেশিনে কাপড় সেলাই করার জন্য সুতার একটি বড় রিল কিনলেন। সেই সুতা দিয়ে তিনি মেয়ের জামা তৈরি করার পর নকশা তুলে হাতের কাজ করলেন। আবার সেই একই সুতারসাহায্যে গলার হার ও কানের দুলও তৈরি করলেন। অর্থাৎ সবিতা যে উদ্দেশে সুতা কিনেছিলেন সেই উদ্দেশ্য পূরণের পাশাপাশি তিনি আরও একাধিক কাজে সুতাটি ব্যবহার করেন। তার এই কাজে পাঠ্যবইয়ের আরোহ সমন্বয়ের প্রমাণটির প্রতিফলন ঘটেছে।