শেয়ারFacebookWhatsApp

প্রকল্পের কেন প্রয়োজন হয়?

উত্তর: কোনো অজ্ঞাত ঘটনার কারণ উদঘাটনের জন্য প্রকল্পের প্রয়োজন। দৈনন্দিন জীবনের সকল ঘটনার কারণ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এ কারণে কতকগুলো ঘটনা বা বিষয়ের কারণ নির্ণয়ের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। প্রকল্প বৈজ্ঞানিক গবেষণার সহায়ক হিসেবে কাজ করে। বৈজ্ঞানিক গবেষণার অপরিহার্য অংশ পর্যবেক্ষণ ও পরীক্ষণ বৈধ প্রকল্পের জন্যই সম্ভব হয়। তাই দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্পের কেন প্রয়োজন হয়?

উদ্দীপক

রাতুল জ্বরে আক্রান্ত হলে তার মা ডাক্তার ডাকতে চাইলে রাতুলের দাদি বললো রাতুলকে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করিয়ে আইসক্রিম খেতে দাও। কারণ ঠাণ্ডা পানি এবং আইসক্রিম জ্বর কমায়। এদিকে রাতুলের বাবার বন্ধু রাজশাহী থেকে আম পাঠালে দুইদিন পর তিনি দেখলেন যে আমগুলো দ্রুত পাকছে এবং পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই থেকে তিনি সিদ্ধান্ত নিলেন আমগুলো কার্বাইড মুক্ত।

Barisal · 2022

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করাকে * প্রকল্প (Hypothesis) বলে।

উত্তর

কোনো অজ্ঞাত ঘটনার কারণ উদঘাটনের জন্য প্রকল্পের প্রয়োজন। দৈনন্দিন জীবনের সকল ঘটনার কারণ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এ কারণে কতকগুলো ঘটনা বা বিষয়ের কারণ নির্ণয়ের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। প্রকল্প বৈজ্ঞানিক গবেষণার সহায়ক হিসেবে কাজ করে। বৈজ্ঞানিক গবেষণার অপরিহার্য অংশ পর্যবেক্ষণ ও পরীক্ষণ বৈধ প্রকল্পের জন্যই সম্ভব হয়। তাই দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না- রাতুলের দাদির বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন- কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পরবিরোধী। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকে রাতুলের দাদির বক্তব্যে।রাতুল জ্বরে আক্রান্ত হলে তার মা ডাক্তার ডাকতে চাইলে রাতুলের দাদি বলে, রাতুলকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে আইসক্রিম খেতে দাও। ঠান্ডা | পানি এবং আইসক্রিম জ্বর কমায়। রাতুলের দাদির এই বক্তব্য আত্মবিরোধী। কারণ, জ্বর থাকা অবস্থায় ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে এবং আইসক্রিম খেলে জ্বর বৃদ্ধি পায়। তাই বলা যায়, প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না'- রাতুলের দাদির বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে।

উত্তর

রাতুলের বাবার সিদ্ধান্তের আলোকে প্রকল্পের স্তর বিশ্লেষণ করা হলো-প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের স্তর চারটি। প্রথমত, কোনো বিষয়ক প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা। দ্বিতীয়ত, প্রাকৃতিক ঘটনায় যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায়, তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা। তৃতীয়ত, আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা। চতুর্থত, কোনো প্রকল্পের গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে যাচাই করা। কোনো ঘটনা যদি উক্ত চারটি স্তর অতিক্রম করে তবে তা সত্য বলে প্রমাণিত হবে।উদ্দীপকে বর্ণিত ঘটনায় রাতুলের বাবার বন্ধু রাজশাহী থেকে আম পাঠালে দুইদিন পর তিনি দেখলেন যে আমগুলো দ্রুত পাকছে এবং পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে, আমগুলো কার্বাইড মুক্ত। অর্থাৎ তিনি নিরীক্ষণের মাধ্যমে একটি ধারণা অনুমান করেন এবং সে অনুমান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ ঘটনার মাধ্যমে প্রকল্পের প্রায় প্রতিটি স্তরই প্রকাশ পেয়েছে।তাই বলা যায়, প্রকল্পের প্রতিটি স্তরের মাধ্যমে রাতুলের বাবা 'আমগুলো কার্বাইড মুক্ত' এই সত্য প্রমাণ করতে পেরেছেন।
HSCLogic 2nd PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।