শেয়ারFacebookWhatsApp

বাস্তব কারণ কাকে বলে?

উত্তর: কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে যে অস্তিত্বশীল কারণের আশ্রয় গ্রহণ করা হয়, তাকে বাস্তব কারণ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাস্তব কারণ কাকে বলে?

উদ্দীপক

নাতাশার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না। তার দাদি বলেছে, তাকে ভূতে নিয়ে গেছে। তার মা বলেছে, এসব কিছু না, তবে তার ছোট ভাই রাগ করে মামার বাড়ি যেতে পারে।

Chittagong · 2022

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে যে অস্তিত্বশীল কারণের আশ্রয় গ্রহণ করা হয়, তাকে বাস্তব কারণ বলে।

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্পের সহায়ক গুণকে আরোহ সমন্বয় বলে। সাধারণত কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য প্রকল্প গঠন করা হয়। অনেকক্ষেত্রে একটি প্রকল্পের সাহায্যে একাধিক ঘটনার কারণ ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই গুণকে বলে আরোহ সমন্বয়। আরোহ সমন্বয়ের মাধ্যমে একটি প্রকল্প যখন সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি অতিরিক্ত উদ্দেশ্য সাধন করে তখন সেই প্রকল্পের মূল্য বৃদ্ধি পায় ।

উত্তর

উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্য অবৈধ প্রকল্পের নির্দেশ করে।নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো- নাতাশার দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে। একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে অস্তিত্বশীল কারণের সাহায্য নেওয়া হয়, তাকে বাস্তব কারণ বলে। কোনো প্রকল্প বৈধ হতে হলে কতকগুলো শর্ত অনুসরণ করতে হয় । তার মধ্যে বাস্তব কারণভিত্তিক শর্তটি একটি । অবাস্তব ও অতিপ্রাকৃতিক বিষয়ের আলোকে প্রকল্প তৈরি করা যায় না। যেমন- কোনো ছেলে হারিয়ে গেলে যদি বলা হয় পরী নিয়ে গেছে, তাহলে প্রকল্পটি হবে একেবারেই অযৌক্তিক, অবাস্তব ও মূল্যহীন । একই দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একদিন নাতাশার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না। তখন নাতাশার দাদি বলে, তাকে ভূতে নিয়ে গেছে। নাতাশার দাদির এই বক্তব্যের মধ্যে অবাস্তবতার উপস্থিতি লক্ষ করা যায়; তাই নাতাশার দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্গিত হয়েছে। তাই বলা যায় যে, নাতাশার দাদির বক্তব্য হলো একটি অবৈধ প্রকল্প।

উত্তর

উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি লঙ্ঘিত হয়েছে। কিন্তু তার মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি ফুটে উঠেছে। নিচে উভয়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের তুলনামূলক বিশ্লেষণ করা হলো—উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে। এ কারণে এটি অবৈধ প্রকল্প। এরূপ অবৈধ প্রকল্প সাধারণত যৌক্তিক হয় না। পাশাপাশি মূল ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। এ কারণে এরূপ প্রকল্পকে প্রমাণ করা যায় না। আবার, নাতাশার মায়ের অনুমান প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক বলে এরূপ প্রকল্পকে প্রমাণ করা যায় । নাতাশার দাদির বক্তব্যে পরিলক্ষিত অবৈধ প্রকল্প কখনই মূল ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত নয়। পাশাপাশি এরূপ প্রকল্প আত্মবিরোধমূলক হয়ে থাকে। কিন্তু নাতাশার মায়ের অনুমানে প্রকাশিত বৈধ প্রকল্প সর্বদা মূল ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হয়ে থাকে। পাশাপাশি এরূপ প্রকল্প কখনই আত্মবিরোধী হয় না।উপরের আলোচনা থেকে বলা যায়, বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্পের বৈধতার উল্লেখিত মানদণ্ডে উদ্দীপকে নাতাশার দাদি ও তার মায়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের ভিন্নতা পরিলক্ষিত হয়। এ কারণে নাতাশার দাদির বক্তব্য হলো অবৈধ প্রকল্প, কিন্তু তার মায়ের বক্তব্য হলো বৈধ প্রকল্প।
HSCLogic 2nd PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।