শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কাকে বলে?

উত্তর: কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাই হলো প্রকল্প (Hypothesis) |

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কাকে বলে?

উদ্দীপক

শরীফ একজন দরিদ্র কৃষক। একদিন সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখলেন, তার সমস্ত ফসল কে বা কারা নষ্ট করছে। শরীফের মা বললো নিশ্চয় এটা কোনো দৈত্যের কাজ। কিন্তু শরীফ এ ঘটনার কোনো সুরাহ্য করতে না পেরে থানায় অভিযোগ করল। পুলিশ এসে এলাকার সকলকে ি করল। কিন্তু গ্রামবাসী তেমন কিছু বলতে পারল না। অবশেষে পুলিশ শরীফের ক্ষেতে গিয়ে একটা গামছা উদ্ধার করল এবং গামছার সূত্র ধরে আসল অপরাধীকে ধরে ফেলল।

Mymensingh · 2022

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাই হলো প্রকল্প (Hypothesis) |

উত্তর

প্রকল্প বৈধ হওয়ার জন্য অবশ্যই যাচাইযোগ্য হতে হয়। কোনো একটি প্রকল্প বৈধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। যার একটি শর্ত হলো- প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। কেননা যে প্রকল্পকে যাচাই করা যায় না, সেটি কোনোভাবেই যথার্থ বা বৈধ প্রকল্প হতে পারে না। যেমন- “মঙ্গল গ্রহে দৈত্যরা বাস করে। এরূপ অনুমান বা প্রকল্প যাচাইযোগ্য নয়। এ কারণে এটি কখনই বৈধ প্রকল্প হবে না। তাই কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তা অবশ্যই প্রমাণযোগ্য বা যাচাইযোগ্য হতে হবে।

উত্তর

উদ্দীপকের গামছার ভূমিকাটি পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত ।নিচে এর ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি ঘটনার কারণ নির্ণয়ের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এই অবস্থায় প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে যায়। অথচ, বৈধ প্রকল্পকে হতে হয় একমাত্র প্রকল্প। এই অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা সংকট নিরসনে এগিয়ে আসে। আর যে ঘটনাটি সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃস্টান্ত বলে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , শরীফ একদিন সকাল ক্ষেতে গিয়ে দেখলেন, তার সমস্ত ফসল কে বা কারা নষ্ট করছে। সে এ ঘটনার কোনো সুরাহা করতে না পেরে থানায় অভিযোগ করল। পুলিশ এসে এলাকার সকলকে জিজ্ঞাসা করল। কিন্তু গ্রামবাসী তেমন কিছু বলতে পারল না। অবশেষে পুলিশ শরীফের ক্ষেতে গিয়ে একটা গামছা উদ্ধার করল এবং গামছার সূত্র ধরে আসল অপরাধীকে ধরে ফেলল । এখানে বিশেষ একটি দৃষ্টান্তের মাধ্যমে সংকট নিরসন হয়েছে। অর্থাৎ সংকট উত্তরক দৃষ্টান্তের মাধ্যমে এখানে সমস্যার সমাধান হয়। তাই বলা যায়, উদ্দীপকের গামছার ভূমিকা পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।

উত্তর

উদ্দীপকের শরীফের মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত বা 'প্রকল্প বাস্তব কারণভিত্তিক হবে' এই শর্ত লঙ্ঘিত হয়েছে। নিচে বৈধ প্রকল্পের শর্তের আলোকে শরীফের মায়ের বক্তব্য বিশ্লেষণ করা হলো-কোনো প্রাথমিক অনুমান যথার্থ বা বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তব নয় এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা যায়। না। অর্থাৎ বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হলে তা অবৈধ হবে। যেমন— উদ্দীপকে বর্ণিত, শরীফ একদিন সকালে তার ক্ষেতে গিয়ে দেখেন, সমস্ত ফসল কে বা কারা নষ্ট করছে। এটা জানার পর তার মা বলেন, নিশ্চয়ই এটা কোনো দৈত্যের কাজ। শরীফের মায়ের এই বক্তব্য বাস্তব কারণভিত্তিক নয়। কারণ বাস্তবে কোনো দৈত্যের অস্তিত্ব নেই। এরূপ অবাস্তব কারণ অনুমান করে ঘটনার ব্যাখ্যা দিলে তা অবৈধ হবে।পাশাপাশি যে ঘটনার কারণ নির্ণয়ের জন্য আমরা যে প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাটিকে ব্যাখ্যা করা বা কারণ নির্ণয় করা সম্ভব হবে না। এছাড়াও প্রকল্প বৈধ হওয়ার জন্য তাকে যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য হতে হবে। তাই প্রকল্পকে যদি প্রমাণ করা না যায় তাহলে তা বৈধ হবে না। কাজেই উদ্দীপকে শরীফের মায়ের বক্তব্য অপ্রাসঙ্গিক এবং যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য নয় ।তাই বলা যায়, উদ্দীপকের শরীফের মায়ের বক্তব্য বৈধ প্রকল্পের আলোকে গ্রহণযোগ্য নয় ।
HSCLogic 2nd PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।