শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কেন স্ববিরোধী হতে পারে না? ব্যাখ্যা করো।

উত্তর: প্রকল্পকে বৈধ হতে হলে ঘটনা ও ঘটনা থেকে প্রকল্প প্রণয়ন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ ও প্রাসঙ্গিক হতে হবে, স্ববিরোধী হতে পারবে না। বৈধ প্রকল্পের শর্তাবলির মধ্যে প্রকল্প আত্মসঙ্গতিপূর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্ববিরোধী হলে চলবে না। যেমন: কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং কোনো কাজ করতেন না। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পর বিরোধী। তাই প্রকল্পকে অবশ্যই আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কেন স্ববিরোধী হতে পারে না? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ABC একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। ফুলবাড়িয়ায় অনেক বাল্যবিবাহ দেখে মনে করে এখানকার মেয়েরা শিক্ষিত নয়। পরে জরিপ চালিয়ে দেখে সত্যি সত্যিই ফুলবাড়িয়া এলাকার মেয়েদের শিক্ষার হার ৫ শতাংশ। এতে প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিল যে, মেয়েদের শিক্ষার হার না বাড়লে বাল্যবিবাহ বন্ধ হবে না।

Rajshahi · 2021

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাই হলো প্রকল্প ।

উত্তর

প্রকল্পকে বৈধ হতে হলে ঘটনা ও ঘটনা থেকে প্রকল্প প্রণয়ন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ ও প্রাসঙ্গিক হতে হবে, স্ববিরোধী হতে পারবে না। বৈধ প্রকল্পের শর্তাবলির মধ্যে প্রকল্প আত্মসঙ্গতিপূর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্ববিরোধী হলে চলবে না। যেমন: কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং কোনো কাজ করতেন না। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পর বিরোধী। তাই প্রকল্পকে অবশ্যই আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে।

উত্তর

ABC প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রকল্প প্রমাণের ভবিষ্যদ্বাণীর ক্ষমতার দিকটি নির্দেশ করেছে। ব্যাখ্যা করা হলো- প্রকল্পের মাধ্যমে যখন কোনো ভবিষ্যদ্বাণী করা হয় এবং ঐ ভবিষ্যদ্বাণী যদি পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয়, তখন প্রকল্পটি যথার্থ প্রমাণিত হয়। অর্থাৎ ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা বলতে যা বোঝায় তা হলো, কোনো প্রকল্পের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী করা হবে তা পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হবে এবং তখন প্রকল্পটি যথার্থভাবে প্রমাণিত প্রকল্প বলে গণ্য হবে। ব্রিটিশ যুক্তিবিদ উইলিয়াম হিওয়েল বলেন, ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো প্রকল্পের অন্যতম প্রমাণ।তেমনি উদ্দীপকে ABC প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত হলো, মেয়েদের শিক্ষার হার না বাড়লে বাল্যবিবাহ বন্ধ হবে না। এই সিদ্ধান্ত আনুষঙ্গিক বিষয়সমূহ পর্যবেক্ষণ করে নেওয়া হয়েছে। কেননা শিক্ষার অভাবেই অল্প বয়সে মেয়েদের বিবাহ হচ্ছে। তাই বলা যায়, ABC প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রকল্প প্রমাণের ভবিষ্যদ্বাণীর ক্ষমতার দিকটি নির্দেশ করেছে।

উত্তর

প্রকল্প প্রমাণের আলোকে গবেষণা প্রতিষ্ঠানের জরিপ কর্মটি প্রত্যক্ষ যাচাইকরণ এর সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তব ঘটনার দ্বারা সমর্থিত এটা প্রমাণ করতে হয়। যাচাইকরণ দুই প্রকার। যথা- প্রত্যক্ষ যাচাইকরণ এবং পরোক্ষ যাচাইকরণ । প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয়, তখন তাকে প্রত্যক্ষ যাচাইকরণ বলে। আর যেসব ক্ষেত্রে প্রত্যক্ষ যাচাইকরণ সম্ভব নয় সে ক্ষেত্রে পরোক্ষভাবে যাচাইকরণ করতে হয়। প্রত্যক্ষ যাচাইকরণ আবার দু'ধরনের হতে পারে। যেমন: ১. নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ এবং ২. পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প যাচাই করাকে নিরীক্ষণের মাধ্যমে যাচয়করণ বলে। অন্যদিকে, পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয়, তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে।উদ্দীপকে বর্ণিত, ABC একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। অনেক বাল্যবিবাহ দেখে প্রতিষ্ঠানটি মনে করে ফুলবাড়িয়ার মেয়েরা শিক্ষিত নয়। পরে জরিপ চালিয়ে দেখে সত্যি সত্যিই ফুলবাড়িয়া এলাকার মেয়েদের শিক্ষার হার ৫ শতাংশ। তাদের এই জরিপ কর্মটি নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। কারণ তারা প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে জরিপ কর্মটি পরিচালনা করেছে। তাই বলা যায়, প্রকল্প প্রমাণের আলোকে গবেষণা প্রতিষ্ঠানের জরিপ কর্মটি হলো প্রত্যক্ষ যাচাইকরণ।
HSCLogic 2nd PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।