শেয়ারFacebookWhatsApp

প্রত্যক্ষ যাচাইকরণের মাধ্যমে কীভাবে প্রকল্প প্রমাণ করা যায়? ব্যাখ্যা করো।

উত্তর: নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ যাচাইকরণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করা যায়। প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প যাচাই করে প্রমাণ করা যায়। যেমন: বুধ গ্রহের বিচ্যুতির ফলে যখন বৃহস্পতি গ্রহটি বিজ্ঞানীরা নিরীক্ষণ করেন, তখন নিরীক্ষণের সাহায্যে বৃহস্পতি গ্রহটির অস্তিত্ব সম্পর্কে প্রকল্পটি প্রমাণিত হয়। আবার পরীক্ষণের সাহায্যেও প্রকল্প প্রমাণ করা যায়। পরীক্ষাগারে একজন বৃদ্ধ লোকের কফ কিংবা থুথুর নমুনা পরীক্ষা করা হয়। ফলে চিকিৎসাবিজ্ঞানীগণ প্রকল্প প্রণয়ন করেন যে, বৃদ্ধ লোকটির যক্ষ্মা হয়েছে। এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে | প্রকল্প প্রমাণ করা সম্ভব।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রত্যক্ষ যাচাইকরণের মাধ্যমে কীভাবে প্রকল্প প্রমাণ করা যায়? ব্যাখ্য…

Rajshahi · 2021

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যেসব অস্তিত্বশীল কারণের আশ্রয় গ্রহণ করা হয় তাকে বাস্তব কারণ বলে।

উত্তর

নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ যাচাইকরণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করা যায়। প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প যাচাই করে প্রমাণ করা যায়। যেমন: বুধ গ্রহের বিচ্যুতির ফলে যখন বৃহস্পতি গ্রহটি বিজ্ঞানীরা নিরীক্ষণ করেন, তখন নিরীক্ষণের সাহায্যে বৃহস্পতি গ্রহটির অস্তিত্ব সম্পর্কে প্রকল্পটি প্রমাণিত হয়। আবার পরীক্ষণের সাহায্যেও প্রকল্প প্রমাণ করা যায়। পরীক্ষাগারে একজন বৃদ্ধ লোকের কফ কিংবা থুথুর নমুনা পরীক্ষা করা হয়। ফলে চিকিৎসাবিজ্ঞানীগণ প্রকল্প প্রণয়ন করেন যে, বৃদ্ধ লোকটির যক্ষ্মা হয়েছে। এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে | প্রকল্প প্রমাণ করা সম্ভব।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় ধাপটি প্রকল্পের দ্বিতীয় স্তরকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-প্রকল্পের দ্বিতীয় স্তর হলো 'প্রাথমিক আনুমানিক ধারণা গঠন'। প্রকল্পে আমরা নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। এভাবে গঠিত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। যেমন: বিজ্ঞানী নিউটন গাছ থেকে আপেল মাটিতে পড়তে দেখে আনুমানিক ধারণা গঠন করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ বা টান আছে।তেমনি উদ্দীপকে দ্বিতীয় ধাপে উল্লেখ করা হয়েছে, 'বৃষ্টিতে ভেজা, অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা'। এসব হলো প্রথম ধাপ বা 'বমি, গা গরম, শীতের অনুভূতি, মাথাব্যথা'র কারণ। অর্থাৎ প্রথম স্তরে কিছু সমস্যার বিপরীতে দ্বিতীয় স্তরে কারণ হিসেবে বিভিন্ন বিষয় অনুমান করা হয়েছে। বস্তুত প্রকল্পে আমরা প্রথম স্তরে ঘটনা নিরীক্ষণ করি। এরপর দ্বিতীয় স্তরে ঘটনা নিরীক্ষণের ভিত্তিতে আনুমানিক ধারণা গঠন করি। তাই বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় ধাপটি প্রকল্পের দ্বিতীয় স্তরকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে প্রকল্পের স্তরের নির্দেশ রয়েছে। বিশ্লেষণ করা হলো-প্রকল্পের চারটি স্তর রয়েছে। প্রথম স্তর হলো দেখা বা নিরীক্ষণ। একটি ঘটনার কারণ ব্যাখ্যার জন্য প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। উদ্দীপকে বর্ণিত প্রকল্পের প্রথম ধাপে 'বমি, গা গরম, শীতের অনুভূতি, মাথাব্যথা' উল্লেখ করা হয়েছে। এসব নিরীক্ষণের অন্তর্ভুক্ত। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো, সতর্কতা বা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করতে হয়। এ কারণে বমি, গা গরম, শীতের অনুভূতি, মাথাব্যথার কারণ হিসেবে উদ্দীপকের দ্বিতীয় ধাপে 'বৃষ্টিতে ভেজা, অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা' উল্লেখ করা হয়েছে। প্রকল্পের তৃতীয় স্তর হলো, নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ এই স্তরে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হয়। উদ্দীপকের তৃতীয় স্তরে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে 'জ্বর' হলে উল্লেখিত সমস্যা তৈরি হয়। প্রকল্পের চতুর্থ স্তর হলো পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ। উদ্দীপকে এই স্তরে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে জ্বর নির্ণয় করা হয়েছে। অর্থাৎ যাচাইকরণে মাধ্যম অনুমানিক ধারণা সত্য বলে প্রতীয়মান হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রকল্পের চারটি স্তরেরই নির্দেশ রয়েছে।
HSCLogic 2nd PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।