শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কী?

উত্তর: কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাই প্রকল্প।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মনোহর গ্রামে গত রাতে সব বাড়িতে চুরি হয়েছে। গ্রামবাসী কে চুরি করেছে তা চিহ্নিত করতে না পেরে স্থানীয় পুলিশের সহায়তা চাইলে, পুলিশ এসে চোরের পায়ের ছাপ, হাতের স্পর্শ এবং চুরির ধরন বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়।দৃশ্যকল্প-২: বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় হোসেনপুর গ্রামবাসী ধারণা করল যে, করোনা মহামারীর কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে।

Dinajpur · 2021

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাই প্রকল্প।

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্পের সহায়ক গুণকে আরোহ সমন্বয় বলে। সাধারণত কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য প্রকল্প গঠন করা হয়। অনেক ক্ষেত্রে একটি প্রকল্পের সাহায্যে একাধিক ঘটনার কারণ ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই গুণকে বলা হয় আরোহ সমন্বয়। যেমন: জড়বস্তুর ভূপতন ব্যাখ্যা করার জন্য মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছিল। পরে দেখা যায়, মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে জোয়ার-ভাটার ঘটনাকেও ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই অতিরিক্ত গুণকে আরোহ সমন্বয় বলে।

উত্তর

দৃশ্যকল্প-১ সংকট উত্তরক দৃষ্টান্তের প্রমাণটি নির্দেশ করছে। ব্যাখ্যা করা হলো-যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি ব্যবহার করেন। তিনি সংকট উত্তরক দৃষ্টান্তকে রাস্তার মোড়ে স্থাপিত পথনির্দেশক চিহ্ন বা ফলকের সাথে তুলনা করেছেন। একাধিক রাস্তার মিলনস্থলে পথনির্দেশক ফলকের সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। অনুরূপভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমাদের বলে দেয়, প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যে কোনটি গ্রহণ করতে হবে এবং কোনটি বাদ দিতে হবে। তেমনি দৃষ্টান্ত-১ বলা হয়েছে এ মনোহর গ্রামে চুরি হয়। গ্রামবাসী বুঝতে পারছে না কে চুরি করেছে। পরবর্তীতে পুলিশ এসে চোরের পায়ের ছাপ, হাতের স্পর্শ এবং চুরির ধরন বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। অর্থাৎ, এখানে পায়ের ছাপ এবং হাতের স্পর্শ প্রভৃতি পরীক্ষা করে প্রকৃত কারণ উদঘাটন করাই হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-২, দৃশ্যকল্প-১ এর মতো বাস্তবসম্মত নয়। কেননা দৃশ্যকল্প-২ একটি প্রাথমিক আনুমানিক ধারণা মাত্র।নিচে তা বিশ্লেষণ করা হলো-কোনো প্রকল্প বা আনুমানিক ধারণাকে যথার্থ হতে হলে কতকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা শর্ত পূরণ করতে হয়। তাহলেই প্রকল্প বৈধ বলে বিবেচিত হবে। আর বৈধ প্রকল্প যাচাইকরণের মাধ্যমে প্রমাণিত হলে তা • তত্ত্বের মর্যাদা লাভ করে। কাজেই বৈধ প্রকল্পকে পর্যাপ্ত বা যথেষ্ট যাচাইকরণ করতে হবে। দৃশ্যকল্প-২ এ বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় গ্রামবাসী ধারণা করলো যে, 'করোনা মহামারীর কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এখানে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে কেবল করোনা মহামারীকে কল্পনা করলে চলবে না। কেননা বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির সাথে চাহিদা বৃদ্ধি, কাঁচামালের মূল্য বৃদ্ধি, কাঁচামালের দুষ্প্রাপ্যতা ইত্যাদি জড়িত থাকে। সেক্ষেত্রে দৃশ্যকল্প-২ এ যথেষ্ট প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যাচাইকরণ করা হয়নি। একটি সাধারণ ধারণা ও অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন করা হয়েছে। তবে দৃশ্যকল্প-১ এ তথ্য যাচাই-বাছাই করণের মাধ্যমে পুলিশ চোরকে শনাক্ত করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এর চেয়ে দৃশ্যকল্প-১ অধিক বাস্তবসম্মত।
HSCLogic 2nd PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।