শেয়ারFacebookWhatsApp

কাজ চালানো প্রকল্প বলতে কী বোঝায়?

উত্তর: কাজ চালানো প্রকল্প বলতে সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে বোঝায়। কোনো বৈধ প্রকল্পের অভাবে আমরা কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে প্রকল্প প্রণয়ন করি তাকে কাজ চালানো প্রকল্প বলে। বৈধ প্রকল্প গঠনের আগ পর্যন্ত এই প্রকল্প দিয়ে কাজ চালানো হয়ে থাকে। যেমন: যদি বিদ্যুৎ সম্পর্কে প্রকল্প করতে হয় তাহলে বিদ্যুৎ যে আসলে কী- তা আমাদের জানতে হয়। কিন্তু বিদ্যুৎ সম্পর্কে জানা না থাকায় সাময়িকভাবে প্রকল্প করা হলো যে, বিদ্যুৎ এক প্রকার তরল পদার্থ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

কাজ চালানো প্রকল্প বলতে কী বোঝায়?

উদ্দীপক

যুক্তিবিদ্যার ক্লাশে সুমী অনুপস্থিত। শিক্ষক সুমীর বান্ধবী শীলার কাছে সুমীর অনুপস্থিতির কারণ জানতে চান। তখন শীলা বললো যে, "চীনে ছাত্র ধর্মঘট চলছে। সে কারণে মনে হয় আসেনি।" শীলার এমন জবাব শুনে শিক্ষক হতবাক।

Chittagong · 2021

উত্তর

প্রকল্পের শেষ স্তরটি হলো সিদ্ধান্ত যাচাইকরণ।

উত্তর

কাজ চালানো প্রকল্প বলতে সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে বোঝায়। কোনো বৈধ প্রকল্পের অভাবে আমরা কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে প্রকল্প প্রণয়ন করি তাকে কাজ চালানো প্রকল্প বলে। বৈধ প্রকল্প গঠনের আগ পর্যন্ত এই প্রকল্প দিয়ে কাজ চালানো হয়ে থাকে। যেমন: যদি বিদ্যুৎ সম্পর্কে প্রকল্প করতে হয় তাহলে বিদ্যুৎ যে আসলে কী- তা আমাদের জানতে হয়। কিন্তু বিদ্যুৎ সম্পর্কে জানা না থাকায় সাময়িকভাবে প্রকল্প করা হলো যে, বিদ্যুৎ এক প্রকার তরল পদার্থ।

উত্তর

উদ্দীপকে শীলার বক্তব্যে বৈধ প্রকল্পের প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ শর্তটি লঙ্ঘিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাটিকে ব্যাখ্যা করা সম্ভব হবে না। যেমন: ভারতে নির্বাচন হচ্ছে, তাই বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। এখানে অপ্রাসঙ্গিক এবং অসামঞ্জস্যপূর্ণ প্রকল্প প্রণয়ন করা হয়েছে। কেননা, ভারতের নির্বাচনের সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার কোনো যোগসূত্র নেই। তাই এখানে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে।তেমনি উদ্দীপকে সুমী ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে শীলা বলে, চীনে ছাত্র ধর্মঘট চলছে। সে কারণে মনে হয় আসেনি। এখানে অপ্রাসঙ্গিক কারণ উল্লেখ করা হয়েছে। যা বাস্তব কারণ হিসেবে ব্যাখ্যা করা অসম্ভব। এখানে বৈধ প্রকল্পের প্রাসঙ্গিক হওয়ার শর্তটি উপেক্ষা করা হয়েছে। তাই বলা যায় , এই প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প।

উত্তর

উদ্দীপকে প্রাসঙ্গিকতা শর্তটি লঙ্ঘিত হয়েছে, তা বৈধ প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ত। বিশ্লেষণ করা হলো-বৈধ প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রাসঙ্গিকতা। কোনো ঘটনাকে সহজ-সরলভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ আবিষ্কার করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাকে ব্যাখ্যা করা বা কারণ নির্ণয় করা সম্ভব হয় না। আর এক্ষেত্রে প্রকল্পটি অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলে বিবেচিত হবে। প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়া প্রকল্পের কোনো ভিত্তি থাকে না। যেমন: উদ্দীপকে শীলার বক্তব্যটি অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন। কেননা, চীনের ছাত্র ধর্মঘটের কারণে বাংলাদেশের সুমী স্কুলে অনুপস্থিত থাকার কোনো সম্পর্ক নেই। এখানে অপ্রাসঙ্গিক দৃষ্টান্ত টেনে আনা হয়েছে। যা বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত প্রাসঙ্গিকতা লঙ্ঘিত হয়েছে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, একটি প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রাসঙ্গিক হতে হয়। তা না হলে এটা অবৈধ প্রকল্প হিসেবে গণ্য হবে।
HSCLogic 2nd PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।