শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কী?

উত্তর: কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: শিক্ষক শিক্ষার্থীকে বললেন, বিদ্যুৎ কী? উত্তরে একজন শিক্ষার্থী বললো, "আমার ধারণা বিদ্যুৎ হলো এক প্রকার তরল পদার্থ"।দৃশ্যকল্প-২: বিকেল থেকে একটি শিশুকে পাওয়া যাচ্ছে না। ফলে তার মা উদ্বিগ্ন হয়ে অনুমান করছে- 'শিশুটিকে ভূতে নিয়ে গেছে'।

Rajshahi · 2019

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

উত্তর

প্রকল্প অবশ্যই যাচাইযোগ্য। কোনো একটি প্রকল্প বৈধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। যার একটি শর্ত হলো- প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। কেননা যে প্রকল্পকে যাচাই করা যায় না, সেটি কোনোভাবেই একটি যথার্থ বা বৈধ প্রকল্প হতে পারে না। যেমন: সুনামির কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, একটি দৈত্য সুনামির জন্য দায়ী। এই প্রকল্প যাচাইযোগ্য নয় এবং এটি কোনো বৈধ প্রকল্প নয়। তাই কোনো প্রকল্পকে অবশ্যই প্রমাণযোগ্য বা যাচাইযোগ্য হতে হবে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বর্ণিত বিষয় পাঠ্যবইয়ের প্রকল্পের সাথে মিল আছে।প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। আর এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয়।দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায় একটি শিশুকে খুঁজে না পাওয়ার কারণে তার মা উদ্বিগ্ন হয়ে অনুমান করে, শিশুটিকে ভূতে নিয়ে গেছে। তার এই প্রাথমিক অনুমান প্রকল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এটি অবৈধ প্রকল্প। কারণ কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে বাস্তবভিত্তিক হতে হবে। কিন্তু শিশুটির মায়ের অনুমানে ভূতের ধারণা বাস্তবভিত্তিক নয়। তাই এটি বৈধ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তের বিরূদ্ধ রূপ।

উত্তর

প্রকল্প প্রমাণের ক্ষেত্রে উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এবং 'দৃশ্যকল্প-২' এ কোনোটি চূড়ান্তভাবে গ্রহণযোগ্য নয়। তবে প্রাথমিক বা সাময়িক দিক বিবেচনা করে 'দৃশ্যকল্প-১' এ কিছুটা গ্রহণযোগ্যতার দাবী রাখে। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো-'দৃশ্যকল্প-১' এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কাজ চালানো প্রকল্পের ধারণাটি প্রতিফলিত হয়েছে। এখানে শিক্ষার্থী বিদ্যুৎকে সঠিকভাবে ব্যাখ্যা করতে না পেরে 'তরল পদার্থ' বলে অভিহিত করেছে। অর্থাৎ, বৈধ প্রকল্পের অভাবে সাময়িক বা কাজ চালানো প্রকল্প এখানে প্রতিফলিত হয়েছে। কাজ চালানো প্রকল্পের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই, কিন্তু এটি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। বৈধ প্রকল্পের অভাবে কাজ চালানো প্রকল্প গঠন করা হয় এবং বৈধ প্রকল্প গঠন করা সম্ভব হলে কাজ চালানো প্রকল্প বাতিল হয়ে যায়। এটি বৈধ প্রকল্পের পূর্ববর্তী সাময়িক অবস্থা হিসেবে বিবেচিত হয়।'দৃশ্যকল্প-২' এ যে প্রকল্প করা হয়েছে সেটি অবাস্তব। কেননা এখানে একটি শিশুর হারিয়ে যাবার কারণ হিসেবে ভূতকে দায়ী করা হয়েছে। আর বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব আমরা পাই না। তাই প্রকল্পটি অবাস্তব। বস্তুত বৈধ প্রকল্পের একটি আবশ্যিক শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। যেহেতু 'দৃশ্যকল্প-২' এর প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক নয়, তাই এটি বৈধ নয়।সুতরাং দেখা যাচ্ছে যে, 'দৃশ্যকল্প-১' এর প্রকল্পটি সাময়িক এবং 'দৃশ্যকল্প- ২' এর প্রকল্পটি অগ্রহণযোগ্য। তাই কোনো প্রকল্পই প্রকল্প প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। যেহেতু কাজ চালানো প্রকল্প বৈধ প্রকল্পের পরিবর্তে সাময়িকভাবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট থাকে, তাই 'দৃশ্যকল্প-১' এর ক্ষেত্রে কিছুটা গুরুত্ব বহন করে।
HSCLogic 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।