উদ্দীপকে প্রকল্প প্রমাণের যে উপায় ব্যাখ্যা করা হয়েছে সেটি হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।উদ্দীপকের নিলয় যেভাবে তার গ্রামের বাড়ি যাওয়ার সমস্যার সমাধান খুঁজে পেয়েছে, সেটি প্রকল্প প্রমাণের দিক থেকে সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে। সংকট উত্তরক দৃষ্টান্ত এমন একটি বিষয় যেটি সংকট সমাধানে বা সংকট নিরসনে সাহায্য করে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি ঘটনার কারণ নির্ণয়ের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এই অবস্থায় প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে যায়। অথচ বৈধ প্রকল্পকে হতে হয় একমাত্র প্রকল্প। এই অবস্থায় দেখা যায় যে, কোনো একটি বিশেষ ঘটনা সংকট নিরসনে এগিয়ে আসে। আর যে ঘটনাটি সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। অর্থাৎ, সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে।
উদ্দীপকের নিলয়ের বাড়ি যাবার জন্য অনেকগুলো রাস্তা ছিল। কিন্তু সে সঠিক রাস্তাটি নির্বাচন করতে পারছিল না। অর্থাৎ, এখানে প্রতিযোগী অনেকগুলো প্রকল্প ছিল। অবশেষে চৌরাস্তার সংযোগস্থলে অঙ্গুলি সংকেত স্তম্ভে 'মন্ডল বাড়ি' লেখা দেখে সে তার বাড়ির রাস্তা শনাক্ত করে। এখানে বিশেষ একটি দৃষ্টান্তের মাধ্যমে সংকট নিরসন হয়। অর্থাৎ সংকট উত্তরক দৃষ্টান্তের মাধ্যমে এখানে সমস্যার সমাধান হয়।