শেয়ারFacebookWhatsApp

প্রকল্পের যাচাইকরণ দরকার কেন?

উত্তর: প্রকল্প হলো কোনো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার কারণ সম্পর্কে আনুমানিক ধারণা সত্যও হতে পারে; আবার মিথ্যাও হতে পারে। তাই কোন প্রকল্পটি যথার্থ সেটি নির্বাচন করার জন্য প্রকল্পগুলোকে পরীক্ষা করা বা যাচাই করার দরকার হয়। তাই বলা যায়, প্রকল্পের যথার্থতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যাচাইকরণ দরকার।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্পের যাচাইকরণ দরকার কেন?

উদ্দীপক

নয়ন কলেজে যাওয়ার সময় দেখতে পেল, রাস্তার পাশে একজন ব্যক্তি অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। ব্যক্তিটির মুখ দিয়ে অনবরত সাদা ফেনা বের হচ্ছে। নয়ন ভাবল লোকটিকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। সে লোকটিকে নিয়ে হাসপাতালে গেল। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বললো, লোকটিকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে এবং সে আর বেঁচে নেই।

Dinajpur · 2019

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বৈধ প্রকল্পের স্থলে সাময়িকভাবে যে প্রকল্প প্রণয়ন করা হয়, তাকে কাজ চালানো প্রকল্প বলে।

উত্তর

প্রকল্প হলো কোনো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার কারণ সম্পর্কে আনুমানিক ধারণা সত্যও হতে পারে; আবার মিথ্যাও হতে পারে। তাই কোন প্রকল্পটি যথার্থ সেটি নির্বাচন করার জন্য প্রকল্পগুলোকে পরীক্ষা করা বা যাচাই করার দরকার হয়। তাই বলা যায়, প্রকল্পের যথার্থতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যাচাইকরণ দরকার।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি প্রকল্পকে ইঙ্গিত করে। উদ্দীপকের নয়ন একটি লোককে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং সংশ্লিষ্ট অবস্থা নিরীক্ষণ করে আনুমানিক ধারণা গঠন করেছে। আর এই বিষয়টি ডাক্তার পরীক্ষার মাধ্যমে যাচাই করে তার আনুমানিক ধারণা যথার্থ বলে সিদ্ধান্ত প্রদান করেছে। এই বিষয়টি প্রকল্পের ইঙ্গিত প্রদান করে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। আর এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয়। যেমন: কোনো একটি অফিস থেকে কিছু টাকা চুরি হবার পর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিল যে, অফিস সহকারী টাকা চুরি করেছে। পরবর্তীতে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রমাণিত হল যে, অফিস সহকারীই টাকা চুরি করেছে। এভাবে প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ধারণা করে ঐ ধারণার ভিত্তিতে প্রকৃত কারণ নির্ণয় করা হয়। উদ্দীপকের নয়ন একটি লোককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করেছে এবং পরবর্তীতে ঐ ধারণার ভিত্তিতে প্রকৃত কারণ নির্ণয় করেছে। তাই উদ্দীপকের ঘটনাটির মাধ্যমে প্রকল্পের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির মাধ্যমে প্রকল্পের বিষয়টি প্রকাশিত হয়েছে। আর প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী স্তরসমূহ নিম্নে বর্ণনা করা হলো-উদ্দীপকের নয়ন কলেজে যাবার সময় রাস্তার পাশে একটি লোককে পড়ে থাকতে দেখে যে প্রাথমিক আনুমানিক ধারণা করেছে এবং পরবর্তীতে যেভাবে সেটি প্রমাণিত হয়েছে, তার মাধ্যমে প্রকল্পের বিষয়টি প্রতিফলিত হয়েছে। কেননা প্রকল্পেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রকল্পের কতকগুলো স্তর রয়েছে। প্রকল্পের স্তরগুলোর মধ্যে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে দুটি স্তর রয়েছে। এর মধ্যে একটি ঘটনার নিরীক্ষণ এবং অন্যটি প্রাথমিক আনুমানিক ধারণা গঠন।প্রকল্পের প্রাথমিক স্তরে কোনো একটি ঘটনা নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করার জন্য প্রথমে ঘটনাটি নিরীক্ষন করতে হয়। তাই ঘটনার নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। যেমন: বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সম্পর্কিত তত্ত্ব আবিষ্কার করার জন্য প্রথমে আপেল পতনের ঘটনাটি নিরীক্ষণ করেছিলেন। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর।প্রকল্পের দ্বিতীয় স্তর বা সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী আরেকটি স্তর হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। আমরা কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করি এবং নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। যেমন: বিজ্ঞানী নিউটন গাছ থেকে মাটিতে আপেল পড়তে দেখে আনুমানিক ধারণা করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ বা টান আছে। তাই প্রকল্পের দ্বিতীয় স্তর হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের মাধ্যমে প্রকল্পের ধারণার ইঙ্গিত পাওয়া যায়। আর প্রকল্পে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে দুটি স্তর আছে। যথা- ঘটনার নিরীক্ষণ এবং প্রাথমিক আনুমানিক ধারণা গঠন।
HSCLogic 2nd PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।