শেয়ারFacebookWhatsApp

সকল আনুমানিক ধারণাই কী প্রকল্প?

উত্তর: না, সকল আনুমানিক ধারণাই প্রকল্প নয়। কোনো অজানা বিষয় জানার বা অজ্ঞাত ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে বিষয়কে অনুমান করে নিয়ে সামনে অগ্রসর হতে হয়, তা-ই হলো প্রকল্প। তবে সকল অনুমানই প্রকল্প নয়। অনুমান যখন কোনো বাস্তব ঘটনার সাথে সংশ্লিষ্ট হয় এবং ঘটনাটি ব্যাখ্যা করার সামর্থ্য রাখে তখনই তাকে প্রকল্প বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সকল আনুমানিক ধারণাই কী প্রকল্প?

Barisal · 2021

উত্তর

প্রকল্পের স্তর চারটি।

উত্তর

না, সকল আনুমানিক ধারণাই প্রকল্প নয়। কোনো অজানা বিষয় জানার বা অজ্ঞাত ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে বিষয়কে অনুমান করে নিয়ে সামনে অগ্রসর হতে হয়, তা-ই হলো প্রকল্প। তবে সকল অনুমানই প্রকল্প নয়। অনুমান যখন কোনো বাস্তব ঘটনার সাথে সংশ্লিষ্ট হয় এবং ঘটনাটি ব্যাখ্যা করার সামর্থ্য রাখে তখনই তাকে প্রকল্প বলে।

উত্তর

উদ্দীপকে দেখা, সতর্কতা, নির্বাচন ও পরীক্ষণ দ্বারা পাঠ্যবইয়ের প্রকল্পের স্তরগুলোকে নির্দেশ করা হয়েছে।প্রকল্পের প্রথম স্তর হলো দেখা বা নিরীক্ষণ। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করি। এরপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে অগ্রসর হই। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো, সতর্কতা বা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করতে হয়। প্রকল্পের তৃতীয় স্তর হলো, নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণ। প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়।প্রকল্পের চতুর্থ স্তর হলো পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ। উদ্দীপকে বর্ণিত চারটি বিষয় প্রকল্পের স্তরসমূহ নির্দেশ করেছে। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা বিশ্লেষণ করে এরূপ চারটি স্তরের সন্ধান পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত বিষয়টি হলো প্রকল্প। নিচে প্রকল্প বৈধ হওয়ার শর্তাবলি আলোচনা করা হলো-প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক ও অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। এ কারণে প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট হতে হবে।প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া প্রকল্পের বৈধতার অন্যতম শর্ত। এছাড়াও প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা, বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়। তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না। পাশাপাশি বৈধ প্রকল্পের প্রমাণযোগ্যতা থাকতে হবে। যে প্রকল্পকে প্রমাণ করা যায় না তা কখনো বৈধ প্রকল্প হতে পারে না। তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম প্রধান শর্ত।পরিশেষে বলা যায়, একটি প্রকল্পকে বৈধ হতে হলে উপরে উল্লেখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে।
HSCLogic 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।