বেলালের বক্তব্যে প্রকল্পের বিষয়কে নির্দেশ করে। নিচে প্রকল্পের স্তরগুলো বিশ্লেষণ করা হলো-প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ঘটনার প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। এভাবে গঠিত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সিদ্ধান্ত হলো প্রকল্পের তৃতীয় স্তর। এরপর এই সিদ্ধান্তকে বাস্তবতার ভিত্তিতে যাচাই করা হয়।সিদ্ধান্ত যাচাইকরণ হলো কোনো প্রকল্পের সর্বশেষ স্তর। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে তা সঠিক বলে বিবেচিত হবে। আর যদি সেটি বাস্তব বর্জিত হয়, তাহলে তা ত্রুটিপূর্ণ বলে বাতিল হয়ে যাবে এবং নতুন কোনো প্রকল্প গঠন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।অতএব বলা যায়, একটি প্রকল্পকে বৈধ হতে হলে উল্লেখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হয়।