শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কী?

উত্তর: কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প (Hypothesis) বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কী?

উদ্দীপক

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:- দৃশ্যকল্প-১: ঢাকা শরীরচর্চা কলেজে প্রশিক্ষণ চলাকালীন ক্লাসে একজন প্রশিক্ষণার্থী বিলম্বে উপস্থিত হওয়ায় প্রশিক্ষক তাকে বিলম্বে ক্লাসে আসার কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় এভাবে যে, রাস্তায় যানজটের কারণে ক্লাসে উপস্থিত হতে বিলম্ব হয়েছে। দৃশ্যকল্প-২: সাইন্স ইনস্টিটিউট এন্ড রিসার্স সেন্টারে পিএইচডি (PhD) গবেষণায় কোর্স ওয়ার্কের ক্লাসে সুপারভাইজার একজন গবেষককে প্রশ্ন করেন যে, গতকাল আপনার সর্দি ছিল। আজকে আপনার সর্দি ভাল হওয়ার কারণ কী? গবেষক জবাব দেন এভাবে যে, আমি আইসক্রিম খেয়েছিলাম, সর্দি ভাল হয়ে গেছে। সুপারভাইজার বিস্মিত হলেন।

Chittagong · 2017

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প (Hypothesis) বলে।

উত্তর

প্রতিবেদক অনুকল্প (Representative Fictions) বলতে বাস্তব কারণকে বোঝায়। প্রতিবেদক অনুকল্পকে সরাসরি প্রত্যক্ষ করা যায় না। এ কারণে পরোক্ষভাবে প্রতিবেদক অনুকল্পের অস্তিত্ব প্রমাণ করতে পারি। যেমন- শব্দ ও আলোর গতি ব্যাখ্যা করতে গিয়ে ইথারের অস্তিত্ব ধারণা করলে এ প্রকল্পটি হবে একটি প্রতিবেদক অনুকম্প। কারণ ইথারকে সরাসরি প্রত্যক্ষ না করতে পারলেও টেলিভিশন ও রেডিওর মাধ্যমে ইথারের পরোক্ষ অস্তিত্ব প্রমাণ করতে পারি।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' হওয়ার শর্তটির ইঙ্গিত রয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে এমন ঘটনার নির্দেশক যার অস্তিত্ব প্রকৃতিতেইবিদ্যমান। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে শিশুটিকে দৈত্য নিয়ে গেছে, তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ জগতে দৈত্য বলে কোনো কিছুর বাস্তব অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ। কিন্তু যদি আমরা বলি শিশুটিকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে তাহলে তা বাস্তব ঘটনার সাথে সংগতিপূর্ণ হবে এবং প্রকল্পটি বৈধ হবে। উদ্দীপকে প্রশিক্ষণার্থীর রাস্তায় যানজটের কারণে ক্লাসে বিলম্বে উপস্থিত হওয়া বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তটির ইঙ্গিত রয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এর প্রকল্প বৈধ নয়। কারণ একটি প্রকল্পকে বৈধ হতে হলে বেশকিছু শর্ত পালন করতে হয়। বৈধ প্রকল্পের শর্তাবলি আলোচনা করা হলো- ১. প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। কেননা, অপ্রাসঙ্গিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। ২. প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। কেননা, অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। ৩. প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। ৪. প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা, বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়। তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না। ৫. প্রকল্পকে বৈধ হওয়ার জন্য অবশ্যই সেটিকে প্রমাণযোগ্য হতে হবে। যে প্রকল্পকে প্রমাণ করা যায় না তা কখনো বৈধ প্রকল্প হতে পারে না। তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায় একজন গবেষকের সর্দি ভালো হওয়ার কারণ হিসেবে আইসক্রিম খাওয়াকে দায়ী করেন। বস্তুত আইসক্রিম খেলে ঠান্ডা বা সর্দি লাগে, কিন্তু সর্দি ভালো হয় না। অর্থাৎ গবেষকের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন হয়েছে। সুতরাং, দৃশ্যকল্প-২ প্রকল্পের বৈধতার শর্ত পূরণ করে না।
HSCLogic 2nd PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।