শেয়ারFacebookWhatsApp

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?

উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি। যথা- বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?

উদ্দীপক

সড়ক দুর্ঘটনার কারণ বিষয়ক একটি সেমিনারে অংশ নিয়ে অমল বলল, সাধারণ মানুষ ভাবে কিছু মানুষের পাপের ফলে এমনটি হয়। তবে অনুসন্ধান করলে দেখা যায় যে, চালকের ত্রুটিপূর্ণ ড্রাইভিং, প্রশিক্ষণের অভাব এবং ট্রাফিক আইনের প্রতি অবহেলা ইত্যাদির কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Dhaka · 2017

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি। যথা- বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি।

উত্তর

কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাবলিকে সুস্পষ্ট ও সহজবোধ্য করে জানার প্রয়াসকেই ব্যাখ্যা (Explanation) বলা হয়। প্রকৃতির রাজ্য হলো বিচিত্র এবং জটিল। এ বিচিত্র ও জটিল জগতকে আমরা সহজ ও সাধারণভাবে বুঝতে চাই। সহজ ও সাধারণভাবে বুঝতে গিয়ে আমরা ঘটনাটিকে নানাভাবে বিশ্লেষণ করি। এভাবে জটিল ও দুর্বোধ্য বিষয়টিকে বিশ্লেষণ করে সহজসাধ্য করে তোলার প্রয়াসই হলো ব্যাখ্যা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সাধারণ মানুষের ভাবনা লৌকিক ব্যাখ্যাকে (Popular Explanation) নির্দেশ করে। লৌকিক ব্যাখ্যা বলতে বোঝায় কোনো ঘটনাকে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধ্যান-ধারণা খুবই কম। জীবনের নানা প্রতিকূলতায় পড়ে তারা জ্ঞানচর্চার সুযোগও পায় না। এজন্য তারা বহুবিধ সামাজিক কুসংস্কারে ভারাক্রান্ত। যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, সেহেতু তারা যেকোনো একটি ঘটনা ঘটলেই অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পায়। সাধারণ মানুষের এরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত। যেমন- চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এবং এর সুনির্দিষ্ট কারণও আছে। সাধারণ মানুষ অজ্ঞতাবশত মনে করে বিরাটকায় রাহু নামক দৈত্য একসময় চাঁদকে গ্রাস করে। ফলে চাঁদ ছোট হতে থাকে। সম্পূর্ণরূপে গ্রাস করার পর চাঁদকে আর দেখা যায় না। কিছু সময় পর চাঁদ রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। পরবর্তীতে চাঁদ ক্রমান্বয়ে বড় হয়ে আবার পূর্ণ আকার ধারণ করে। চন্দ্রগ্রহণ সম্বন্ধে সাধারণ মানুষের এরূপ ব্যাখ্যাই হলো লৌকিক ব্যাখ্যা। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, কিছু মানুষের পাপের ফলে সড়ক দুর্ঘটনা ঘটে বলে সাধারণ মানুষ মনে করে থাকে। তাদের এ বিশ্বাস লৌকিক ব্যাখ্যার বিষয়টিকে সমর্থন করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অমলের শেষোক্ত বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' (Analysis) রূপ পাওয়া যায়। নিচে এ রূপটি সম্পর্কে আলোচনা করা হলো- আমরা জানি, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপটি হলো 'বিশ্লেষণ'। সাধারণত যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণ নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে।ব্যাখ্যার এ অংশে দেখানো হয়, একটি মিশ্র কার্য (Mixed Effect) কতকগুলো পৃথক পৃথক কারণের (Cause) মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। বস্তুত অনেক কার্যের পিছনে কয়েকটি স্বতন্ত্র কারণ কাজ করে এবং এসব কারণ মিলিত হয়ে যৌথ কার্য উৎপন্ন করে। যেমন- নৌকার গতি বিশ্লেষণ করলে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়। এসব মিশ্র কার্য একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। উদ্দীপকে বর্ণিত একটি সেমিনারে অমল সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে চালকের ত্রুটিপূর্ণ ড্রাইভিং, প্রশিক্ষণের অভাব এবং ট্রাফিক আইনের প্রতি অবহেলা ইত্যাদি বিষয় উল্লেখ করে। অর্থাৎ তার বক্তব্যে ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপটি পরিলক্ষিত হয়। পরিশেষে বলা যায়, মিশ্র কার্য হচ্ছে কয়েকটি স্বতন্ত্র কারণের একত্রিত ফল। ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপের মাধ্যমে মিশ্র কার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে বর্ণনা করা হয়। যেমনটি করেছে উদ্দীপকের অমল। সে সড়ক দুর্ঘটনার কতকগুলো স্বতন্ত্র কারণ বর্ণনা করেছে। এ কারণে তার বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপের সাথে সঙ্গতিপূর্ণ।
HSCLogic 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।