নিয়তির বাবার কর্মকাণ্ডে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে'— উক্তিটির যথার্থ।
প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতকগুলো পর্যায়ে অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের স্তর চারটি। কোনো ঘটনা যদি উক্ত চারটি স্তর অতিক্রম করে তবে তা সত্য বলে প্রমাণিত হবে। প্রকল্পের চারটি স্তর হলো— প্রথমত, কোনো বিষয়ক প্রাকৃতিক ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা। দ্বিতীয়ত, প্রাকৃতিক ঘটনায় যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায় তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা। তৃতীয়ত, আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা। চতুর্থত, কোনো প্রকল্পের গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই করা ।
উদ্দীপকে বর্ণিত ঘটনায় নিয়তির বাবা ক্রয়কৃত আপেল ফরমালিনযুক্ত কি- না তা যাচাই করার জন্য বাসায় রেখে দিলেন। দুই, সপ্তাহ অতিক্রম হওয়ার পরও আপেলে একটুও পঁচন ধরেনি। তাই নিয়তির বাবা সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত । উক্ত ঘটনাটি প্রকল্পের চারটি স্তরই যথার্থভাবে পূরণ করেছে। তাই উক্তিটি যথার্থ বলে প্রমাণিত হয়েছে।
প্রকল্পের প্রতিটি স্তরই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায়, কারণ এ চারটি স্তরের মাধ্যমে নিয়তির বাবা 'আপেল ফরমালিনযুক্ত' হিসেবে প্রমাণ করেন। এ কারণেই বলা যায়, নিয়তির বাবার কর্মকাণ্ডে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে।