শেয়ারFacebookWhatsApp

বৈধ প্রকল্পকে ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হয় কেন?

উত্তর: কোনো ঘটনার কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের জন্য বা ব্যাখ্যার জন্য বৈধ প্রকল্পকে পর্যাপ্ত হতে হয়। কোনো প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই ঘটনার ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হবে। আংশিক বা অসম্পূর্ণ প্রকল্প কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। ফলে তা সঠিক কার্যকারণ নির্ণয়ও করতে পারে না। যেমন— একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য যদি নিম্ন শিক্ষার হারকে দায়ী করা হয় তাহলে প্রকল্পটি আংশিক সত্য হবে। কেননা জনসংখ্যা বৃদ্ধির জন্য শুধু নিম্ন শিক্ষার হারই দায়ী নয় বরং আরো অনেক কারণ রয়েছে। আর এ কারণটি জনসংখ্যা বৃদ্ধিরকারণ ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নয়। অতএব বলা যায়, কোনো ঘটনার ব্যাখ্যার জন্য প্রকল্পকে অবশ্যই পর্যাপ্ত হতে হবে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বৈধ প্রকল্পকে ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হয় কেন?

উদ্দীপক

নিয়তির ছোট ভাই নিপুণ খেতে চায় না। তাই তার মা প্রায়ই বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে খাওয়ান। একদিন তিনি নিপুণকে বললেন— “তাড়াতাড়ি খাও সোনা, না খেলে ভূত এসে খেয়ে ফেলবে।”নিয়তির বাবা কিছু আপেল কিনে আনলেন । আপেল ফরমালিনযুক্ত কি না তা দেখার জন্যে ২ সপ্তাহ রেখে দিলেন। দেখলেন ২ সপ্তাহ পরও আপেলে একটুও পঁচন ধরেনি। তিনি সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত

Barisal · 2017

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে যে অস্তিত্বশীল কারণে আশ্রয় গ্রহণ করা হয়, তাকে বাস্তব কারণ (Real Cause) বলে।

উত্তর

কোনো ঘটনার কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের জন্য বা ব্যাখ্যার জন্য বৈধ প্রকল্পকে পর্যাপ্ত হতে হয়। কোনো প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই ঘটনার ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হবে। আংশিক বা অসম্পূর্ণ প্রকল্প কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। ফলে তা সঠিক কার্যকারণ নির্ণয়ও করতে পারে না। যেমন— একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য যদি নিম্ন শিক্ষার হারকে দায়ী করা হয় তাহলে প্রকল্পটি আংশিক সত্য হবে। কেননা জনসংখ্যা বৃদ্ধির জন্য শুধু নিম্ন শিক্ষার হারই দায়ী নয় বরং আরো অনেক কারণ রয়েছে। আর এ কারণটি জনসংখ্যা বৃদ্ধিরকারণ ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নয়। অতএব বলা যায়, কোনো ঘটনার ব্যাখ্যার জন্য প্রকল্পকে অবশ্যই পর্যাপ্ত হতে হবে।

উত্তর

উদ্দীপকে নিয়তির মায়ের কথায় বৈধ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্ত লঙ্ঘিত হয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে কোনো ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক। যার অস্তিত্ব পূর্ব থেকেই আমাদের কাছে বিদ্যমান। এ ক্ষেত্রে কোনোরূপ কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে শিশুটিকে দৈত্য নিয়ে গেছে, তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ বাস্তব জগতে দৈত্য বলে কোনো কিছুর অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ ।

উত্তর

নিয়তির বাবার কর্মকাণ্ডে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে'— উক্তিটির যথার্থ। প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতকগুলো পর্যায়ে অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের স্তর চারটি। কোনো ঘটনা যদি উক্ত চারটি স্তর অতিক্রম করে তবে তা সত্য বলে প্রমাণিত হবে। প্রকল্পের চারটি স্তর হলো— প্রথমত, কোনো বিষয়ক প্রাকৃতিক ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা। দ্বিতীয়ত, প্রাকৃতিক ঘটনায় যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায় তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা। তৃতীয়ত, আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা। চতুর্থত, কোনো প্রকল্পের গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই করা । উদ্দীপকে বর্ণিত ঘটনায় নিয়তির বাবা ক্রয়কৃত আপেল ফরমালিনযুক্ত কি- না তা যাচাই করার জন্য বাসায় রেখে দিলেন। দুই, সপ্তাহ অতিক্রম হওয়ার পরও আপেলে একটুও পঁচন ধরেনি। তাই নিয়তির বাবা সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত । উক্ত ঘটনাটি প্রকল্পের চারটি স্তরই যথার্থভাবে পূরণ করেছে। তাই উক্তিটি যথার্থ বলে প্রমাণিত হয়েছে। প্রকল্পের প্রতিটি স্তরই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায়, কারণ এ চারটি স্তরের মাধ্যমে নিয়তির বাবা 'আপেল ফরমালিনযুক্ত' হিসেবে প্রমাণ করেন। এ কারণেই বলা যায়, নিয়তির বাবার কর্মকাণ্ডে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে।
HSCLogic 2nd PaperBarisal 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।