শেয়ারFacebookWhatsApp

প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয় কেন?

উত্তর: প্রকল্পের সত্যতা প্রমাণের জন্য প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়। সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রকল্পের সর্বশেষ স্তর। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায় তাহলে সিদ্ধান্তটি সঠিক বলে বিবেচিত হবে। তাই প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত সঠিক নাকি ভ্রান্ত তা পরীক্ষা করার জন্য প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয় কেন?

উদ্দীপক

কাশেম একদিন সকালবেলা দেখল তার দোকানের শার্টার খোলা। জিনিসপত্র এলোমেলো। সে ধারণা করল কোনো দৈত্য এসে এসব কাজ করেছে। কিন্তু তার স্ত্রী বললো, পাশের দোকানের মালিকের শত্রুতা এটি, স্ত্রীর কথায় বিশ্বাস করে কাশেম থানায় গেল। থানা থেকে অফিসার এসে আশে- পাশের সকলের সাথে কথা বলল এবং পায়ের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে প্রকৃত দোষীকে সনাক্ত করল।

Jessore · 2017

উত্তর

প্রতিবেদক অনুকল্প বলতে বাস্তব কারণকে বোঝায় ৷

উত্তর

প্রকল্পের সত্যতা প্রমাণের জন্য প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়। সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রকল্পের সর্বশেষ স্তর। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায় তাহলে সিদ্ধান্তটি সঠিক বলে বিবেচিত হবে। তাই প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত সঠিক নাকি ভ্রান্ত তা পরীক্ষা করার জন্য প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়।

উত্তর

উদ্দীপকে পুলিশ অফিসারের কর্মকাণ্ড প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্তের' (Crucial Instance) অন্তর্গত। প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় বিরাজ করে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এঅবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সব সময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে । উদ্দীপকে বর্ণিত ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয়ে পায়ের আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হয়। পরবর্তীতে এ পায়ের ছাপের মাধ্যমেই প্রকৃত দোষীকে সনাক্ত করা হয়। অর্থাৎ এখানে পায়ের আঙ্গুলের ছাপ পরীক্ষা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সংকট উত্তরক দৃষ্টান্ত মুখ্য ভূমিকা পালন করে। তাই প্রকল্প প্রমাণের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

কাশেমের বক্তব্য প্রকল্পের অন্যতম শর্ত বাস্তব কারণভিত্তিক নয়। কিন্তু তার স্ত্রীর বক্তব্য বাস্তব কারণভিত্তিক কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবতা বর্জিত কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। যেমন— একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি অনুমান করে যে শিশুটিকে ভূতে নিয়ে গেছে, তাহলে তার কল্পিত কারণটি বাস্তবতা বর্জিত হবে। কেননা ভূত বলে বাস্তবে আমরা কোনো জীবকে দেখি না । কিন্তু উপর্যুক্ত ঘটনার কারণ হিসেবে যদি বলা হয়, শিশুকে অপহরণ করা হয়েছে, তাহলে তা বাস্তব বৈধ কারণ হিসেবে গণ্য হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, কাশেম সকাল বেলা দোকানের শাটার খোলা ও জিনিসপত্র এলোমেলো দেখে ধারণা করে, কোনো দৈত্য এসে এসব কাজ করছে। তার এ বক্তব্য বাস্তবতাবর্জিত। কেননা, বাস্তবে আমরা কোনো দৈত্যের অস্তিত্ব প্রত্যক্ষ করি না। অন্যদিকে, তার স্ত্রী এমন ঘটনার জন্য পাশের দোকানের মালিককের শত্রুতাকে দায়ী করেন। যা বাস্তব ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্পের মর্যাদা লাভ করতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। যার মধ্যে প্রকল্পটি বাস্তবকারণভিত্তিক হওয়া অন্যতম। এ শর্তের ভিত্তিতে কাশেমের বক্তব্যটি বৈধ প্রকল্প নয় । অন্যদিকে, তার স্ত্রীর ধারণাটি বাস্তব কারণভিত্তিক হওয়ায় তা বৈধ প্রকল্পের মর্যাদা লাভ করেছে।
HSCLogic 2nd PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।