শেয়ারFacebookWhatsApp

প্রকল্প বলতে কী বোঝ?

উত্তর: কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প (Hypothesis) বলে ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প বলতে কী বোঝ?

উদ্দীপক

নববিবাহিত রহিমা স্বামীর বাড়ি এসে এলোমেলো প্রলাপ বকতে থাকে। এ অবস্থা দেখে রহিমার শাশুড়ি বললো, রহিমাকে ভূতে ধরেছে। তাকে ওঝা দেখাতে হবে। কিছু সময় পর রহিমার জ্বর এলে রহিমার শ্বশুর বললো, তাকে আইসক্রিম খাওয়ালে জ্বর সেরে যাবে। কিন্তু রহিমার স্বামী রহিমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার রহিমাকে দেখে জ্বরের ওষুধ দিল।

Jessore · 2017

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প (Hypothesis) বলে ।

উত্তর

কোনো অজ্ঞাত ঘটনার কারণ উদঘাটনের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। দৈনন্দিন জীবনে সকল ঘটনার কারণ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এ কারণে কতগুলো ঘটনা বা বিষয়ের কারণ নির্ণয়ের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। প্রকল্প বৈজ্ঞানিক গবেষণারও পথনির্দেশক। বৈজ্ঞানিক গবেষণার অপরিহার্য অংশ হিসেবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ কার্য বৈধ প্রকল্পের জন্যই সম্ভব হয়। তাই আরোহ ও অবরোহ অনুমানে প্রকল্পের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রহিমার শাশুড়ির বক্তব্যে বৈধ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্ত লঙ্ঘিত হয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে কোনো ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক। যার অস্তিত্ব পূর্ব থেকেই আমাদের কাছে বিদ্যমান। এ ক্ষেত্রে কোনোরূপ কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে শিশুটিকে দৈত্য নিয়ে গেছে, তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ বাস্তব জগতে দৈত্য বলে কোনো কিছুর অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ।

উত্তর

উদ্দীপকে রহিমার শ্বশুরের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে আত্মসঙ্গতিপূর্ণ না হলেও রহিমার স্বামীর গৃহীত পদক্ষেপ বৈধ প্রকল্পের বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানি, কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তাকে আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে । কারণ বৈধ প্রকল্পকে আত্মবিরোধী হলে চলবে না । যেমন- উদ্দীপকে বর্ণিত ঘটনায়, রহিমার শ্বশুর জ্বর সারার উপায় হিসেবে আইসক্রিম খাওয়ার বিষয়টি উল্লেখ করে। বাস্তবে আইসক্রিম খেলে জ্বর সারে না, বরং বাড়ে। এ কারণেই রহিমার শ্বশুরের প্রকল্পটি আত্মবিরোধী। কিন্তু বৈধ প্রকল্প হিসেবে যেকোনো অনুমান বা ধারণাকে আত্মসঙ্গতিপূর্ণ হবে । বৈধ প্রকল্পের একটি অন্যতম শর্ত হলো, প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে। অর্থাৎ যে ঘটনার বাস্তব কারণ আছে এবং স্ববিরোধী নয় সে ঘটনাই বৈধ প্রকল্পের সাথে যুক্ত করা যায়। যেমন- উদ্দীপকে বর্ণিত ঘটনায় রহিমের জ্বর আসলে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অর্থাৎ রহিমার স্বামীর কর্মকাণ্ড বাস্তব ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ বাস্তবে কোনো ব্যক্তির জ্বর হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করাই হবে যৌক্তিক আচরণ। পরিশেষে বলা যায, একটি বৈধ প্রকল্প সর্বদাই সুনির্দিষ্ট হবে, আত্মসঙ্গতিপূর্ণ হবে এবং বাস্তব কারণ ভিত্তিক হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রহিমার স্বামীর কর্মকাণ্ডে বৈধ প্রকল্পের শর্ত পরিলক্ষিত হলেও রহিমার শ্বশুরের কর্মকাণ্ডে তা পরিলক্ষিত হয় না ।
HSCLogic 2nd PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।