শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কাকে বলে?

উত্তর: কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাই হলো প্রকল্প।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কাকে বলে?

উদ্দীপক

একদিন গভীর রাতে পান্না জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকলে দাদি বললেন, মনে হয় পান্নার ওপর ভূতের আছর পড়েছে। পান্নার বাবা ডাক্তার নিয়ে আসলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার সর্দি-জ্বর ধরা পড়ে। ডাক্তার পান্নাকে প্রয়োজনীয় ঔষধ দিয়ে ঠাণ্ডা লাগা থেকে দূরে থাকতে বলে চলে যান। অসুস্থ পান্নার মন ভালো করার জন্য তার ছোট চাচা দুষ্টুমি করে বলেন, 'বেশি বেশি করে ফ্রিজের ঠাণ্ডা পানি খেলে জ্বর' ভালো হয়ে যাবে।'

ঢাকা কলেজ · 2024

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাই হলো প্রকল্প।

উত্তর

কাজ চালানো প্রকল্পকে যথার্থ প্রকল্প বলা যায় না। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য বৈধ প্রকল্পের অভাবে সাময়িকভাবে কাজ চালানো প্রকল্প প্রণয়ন করা হয়। এ কারণে কাজ চালানো প্রকল্পকে সাময়িক প্রকল্প বলে। কাজ চালানো প্রকল্প সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। এই প্রকল্পের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই। তাই বৈধ প্রকল্প পাওয়ার সাথে সাথেই কাজ চালানোর প্রকল্প বাতিল করা হয়। তাই কাজ চালানো প্রকল্পকে যথার্থ প্রকল্প বলা যায় না।

উত্তর

'প্রকল্প বাস্তব কারণভিত্তিক হবে'- উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘন করা হয়েছে। কোনো প্রকল্প বৈধ হতে হলে কতকগুলো শর্ত অনুসরণ করতে হয়। তার মধ্যে বাস্তব কারণভিত্তিক শর্তটি একটি। অন্ধবিশ্বাস, কুসংস্কার, অবাস্তব ও অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে প্রকল্প তৈরি করা যায় না। যেমন— কোনো ছেলে হারিয়ে গেলে যদি বলা হয় ছেলেটিকে ভূতে নিয়ে গেছে, তাহলে প্রকল্পটি হবে একেবারেই অযৌক্তিক, অবাস্তব ও মূল্যহীন। উদ্দীপকে বর্ণিত, একদিন গভীর রাতে পান্না জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকলে দাদি বলেন, মনে হয় পান্নার ওপর ভূতের আছর পড়েছে। তার এই বক্তব্যে কুসংস্কার ও অবাস্তবতার উপস্থিতি লক্ষ করা যায়; তাই উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে ডাক্তারের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি ফুটে উঠেছে। কিন্তু পান্নার ছোট চাচার বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে । নিচে উভয়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের তুলনামূলক বিশ্লেষণ করা হলো— উদ্দীপকের পান্না সর্দি-জ্বরে আক্রান্ত। তখন ডাক্তার পান্নাকে প্রয়োজনীয় ঔষধ দিয়ে ঠাণ্ডা লাগা থেকে দূরে থাকতে বলেন। ডাক্তারের এই বক্তব্য মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক। কারণ সর্দি-জ্বর হলে ঠাণ্ডা লাগা থেকে দূরে থাকতে হয়। পাশাপাশি ডাক্তারের এরূপ প্রাসঙ্গিক প্রকল্পকে প্রমাণ করা যায়। এ কারণে এটি বৈধ প্রকল্প। বৈধ প্রকল্প সুনির্দিষ্ট, যৌক্তিক, প্রমাণযোগ্য হয়ে থাকে। কিন্তু কখনই আত্মবিরোধী হয় না। অন্যদিকে, অসুস্থ পান্নার সর্দি-জ্বর প্রসঙ্গে তার ছোট চাচা বলেন, 'বেশি বেশি করে ফ্রিজের ঠাণ্ডা পানি খেলে জ্বর ভালো হয়ে যাবে।' তার এই বক্তব্য স্ববিরোধী। এ কারণে এটি অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত । এরূপ প্রকল্পকে প্রমাণ করা যায় না। পাশাপাশি মূল ঘটনার সাথে অপ্রাসঙ্গিক, অবাস্তব হয়ে থাকে। এ কারণেই পান্নার ছোট চাচার বক্তব্যটি যৌক্তিক নয়। পরিশেষে বলা যায়, প্রকল্পের বৈধতার মানদণ্ডে উদ্দীপকের ডাক্তার ও পান্নার ছোট চাচার বক্তব্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। কারণ, ডাক্তারের বক্তব্য হলো বৈধ প্রকল্প কিন্তু পান্নার ছোট চাচার বক্তব্য হলো অবৈধ প্রকল্প।
HSCLogic 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।