উদ্দীপকের ডাক্তারের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে যথার্থ। কেননা ডাক্তারের প্রকল্পটি বৈধ প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ
১. কোনো প্রকল্পকে বৈধ হতে গেলে তাকে সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে হবে। অনির্দিষ্ট ও অস্পষ্ট কোনো আনুমানিক ধারণা বৈধ বলে গণ্য হবে না।
২. প্রকল্পকে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক কোনো বিষয় দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না।
৩. প্রকল্পকে অবশ্যই বাস্তব ও যৌক্তিক হতে হবে, অযৌক্তিক ও অবাস্তব হলে চলবে না। কোনো অবাস্তব ও অযৌক্তিক ধারণা ব্যক্তির খেয়াল খুশির বিষয়। আর প্রকল্প হচ্ছে বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান।
৪. প্রকল্প প্রতিষ্ঠিত কোনো নিয়মের বিরোধী হতে পারবে না। কেননা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য অনেক পরীক্ষা-নিরীক্ষার পর গৃহীত। তাই প্রকল্প এসব সত্যের বিরোধী হতে পারবে না।
৫. বৈধ প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। তাই যদি এমন কোনো। বিষয়ে প্রকল্প করা হয় যাকে প্রমাণ করা যায় না, তাহলে সেটি যথার্থ প্রকল্প বলে বিবেচিত হবে।
সুতরাং দেখা যাচ্ছে, প্রকল্প বৈধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। এসব শর্ত খুবই গুরুত্বপূর্ণ। কেননা শর্তগুলো অবাস্তব, অযৌক্তিক ও ব্যক্তিগত খেয়াল খুশির ধারণা বাতিল করে দেয় এবং সঠিক ও যথার্থ বিষয়কে প্রকল্প হিসেবে গ্রহণ করে। তাই প্রকল্পের শর্তগুলোর গুরুত্ব অনেক।