কর্তাসংক্রান্ত প্রকল্প বলতে কী বোঝ?
উত্তর: কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের উদ্দেশ্যে প্রকল্প গঠনের মাধ্যমে যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়, তখন ওই ঘটনার জন্য দায়ী কোনো কারক বা কর্তার কথা কল্পনা করা হয়ে থাকে। সাধারণত এরূপ ক্ষেত্রে কোনো ঘটনা, কীভাবে ঘটেছে সেটি জানা থাকে, অথচ কে ঘটনা ঘটিয়েছে তা জানা থাকে না। এ অবস্থাতেই কর্তা বা কারক সংক্রান্ত প্রকল্প গঠন করা হয়। উদাহরণস্বরূপ ধরা যাক, একটি বাড়িতে চুরি হয়েছে, দেখা গেল ঘরের এক জায়গায় সিঁদ কাটা হয়েছে। এতে বোঝা গেল, সিঁদ কেটে ঘরে ঢুকে সব মালামাল দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কার দ্বারা এ চুরির কাজ সমাধা হয়েছে তা আমরা জানতে পারি না। তখন ওই ঘটনার জন্য দায়ী কোনো চোর সম্পর্কে প্রকল্প গঠন করা হলে তাকে বলা হবে কর্তা বা কারকসংক্রান্ত প্রকল্প।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কর্তাসংক্রান্ত প্রকল্প বলতে কী বোঝ?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর