শেয়ারFacebookWhatsApp

বাস্তব কারণ কী?

উত্তর: বাস্তব কারণ বলতে অস্তিত্বশীল কারণকে বোঝায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাস্তব কারণ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পদ্মা নদীতে টাইটানিক নামক পাথর বোঝাই জাহাজটি ডুবে যায়। জাহাজের নাবিকরা সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা করে। পরবর্তীতে ডুবুরিরা জাহাজটি শনাক্ত করে তা উদ্ধার করেন। জাহাজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে দিল। তদন্ত কমিটি কীভাবে কাজ শুরু করবে তা বোঝাতে না পেরে অতিরিক্ত পাথর বোঝাইকে জাহাজডুবির কারণ হিসেবে ধরে নিয়ে তদন্ত কাজ শুরু করল। তদন্ত শেষে জানা গেল, ডুবুচরে আটকে জাহাজের তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে গিয়েছে। দৃশ্যকল্প-২: সুমনা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। বান্ধবীরা বলাবলি করছে যে, সুমনাকে ভূতে ধরেছে। সকলে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার বললেন, সকালে নাস্তা না করার জন্য তার প্রেশার কমে যাওয়ায় সে অজ্ঞান হয়ে গিয়েছে।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

বাস্তব কারণ বলতে অস্তিত্বশীল কারণকে বোঝায়।

উত্তর

কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। কোনো প্রকল্পকে বৈধ হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। এর অন্যতম হলো প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হয়। কেননা প্রকল্প যদি অনির্দিষ্ট হয় তাহলে সেটিকে দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। এই কারণে প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হয়।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এর দ্বারা প্রকল্পের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা কোনো ঘটনার প্রকল্প প্রণয়নে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তকে প্রকল্প বলে । উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ তদন্ত কমিটি জাহাজ ডুবির কারণ হিসেবে অতিরিক্ত পাথর বোঝাইকে কারণ হিসেবে প্রাথমিকভাবে অনুমান করেছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে প্রকল্পের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা প্রকল্পেও একইভাবে কোনো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয়। প্রকল্প গঠন করা হয় কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য। কোনো একটি বিষয়, ব্যাখ্যা করার জন্য একাধিক প্রকল্প গৃহীত হতে পারে। একটি ঘটনার জন্য গৃহীত প্রকল্প যেমন সত্য হতে পারে, তেমনি মিথ্যাও হতে পারে। প্রকল্পের সত্যতা নির্ভর করে বাস্তবতার ওপর। কোনো প্রকল্প বাস্তবের অনুরূপ হলে সেটি সত্য হয়, আর কোনো প্রকল্প বাস্তবের অনুরূপ না হলে সেটি মিথ্যা হয়। প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয় বিভিন্ন প্রমাণ পদ্ধতির মাধ্যমে। দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনাসহ বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি হিসেবে প্রকল্প কাজ করে।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ সুমনার অজ্ঞাত হওয়া সম্পর্কে বান্ধবীদের বক্তব্য প্রকল্পের আলোকে বৈধ নয়। কেননা তারা অবাস্তব কারণের উল্লেখ করে প্রকল্প করেছে। প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ নির্ণয় করার জন্য। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। উদ্দীপকের সুমনার অজ্ঞান হওয়ার কারণ হিসেবে তার বান্ধবীরা তাকে ভূতে ধরেছে বলে প্রকল্প করেছে। বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই। তাই বান্ধবীদের প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক নয়। আর বাস্তব কারণভিত্তিক না হলে প্রকল্প বৈধ হতে পারে না। তাই উদ্দীপকের বান্ধবীদের প্রকল্পটি বৈধ নয়। পরবর্তীতে ডাক্তার পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণটি নির্ণয় করেছে সেটি যথার্থ। ডাক্তার কর্তৃক ব্যক্ত কারণটি ঘটনার যথার্থ কারণ এবং এর মাধ্যমে ঘটনাটিকে যথার্থভাবে ব্যাখ্যা করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রকল্প প্রাথমিক অনুমান হলেও এখানে কতকগুলো শর্ত অবশ্যই পালন করতে হবে। অন্যথায় প্রকল্প বৈধ হবে না।
HSCLogic 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।