উদ্দীপকের বাবার প্রকল্পটি একটি যথার্থ প্রকল্প। কেননা এখানে প্রকল্পের ক্ষেত্রে এর শর্তসমূহ পালন করা হয়েছে ।
কোনো ঘটনার কারণ অনুমানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত অনুসরণ করতে হয় তাকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, প্রকল্পকে বাস্তব ধারণার সাথে প্রাসঙ্গিক হবে। প্রকল্পটি হবে যৌক্তিক ও সুনির্দিষ্ট। কেননা কোনো অনির্দিষ্ট ও অযৌক্তিক প্রকল্প দিয়ে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। প্রকল্পকে প্রকৃত কারণ অনুমানভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। এছাড়া প্রকল্প কোনো প্রতিষ্ঠিত নিয়মের বিরোধী হতে পারবে না। প্রকল্প এমন একটি বিষয় যার সত্যতা নির্ভর করে যাচাইকরণের ওপর। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তবের অনুরূপ হলে তা সত্য হয় আর অনুরূপ না হলে মিথ্যা হয়। উদ্দীপকের শিশুর হঠাৎ কান্নার কারণ হিসেবে বদহজমের কারণে পেট ব্যথা করার যে প্রকল্প করা হয়েছে, তা যৌক্তিক বাস্তব কারণভিত্তিক সম্পষ্ট ও প্রমাণযোগ্য।
সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের প্রকল্পটি বৈধ প্রকল্পের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যাচাইকরণের মাধ্যমে প্রমাণযোগ্য। তাই প্রকল্পটি যথার্থ।