শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কী?

উত্তর: কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কী?

উদ্দীপক

প্রমা জুয়েলার্সের ভল্ট খুলে দেখল, সেখানে কোনো স্বর্ণালংকার নাই । দোকানের নাইট গার্ড বললেন, আগামীকাল দুর্গাপূজা শুরু হবে। তাই গয়নাগুলো নিজেই দুর্গা মায়ের কাছে চলে গিয়েছে। দোকান মালিক পুলিশকে জানালে তারা এসে ভন্টে লেগে থাকা হাতের ছাপ পরীক্ষা করে অবশেষে পুলিশ প্রকৃত চোরকে ধরতে পারল।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

উত্তর

প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য এই আনুমানিক ধারণা গঠন করা হয়। প্রকল্প একটি আনুমানিক হলেও পরবর্তীতে বিভিন্ন প্রমাণ পদ্ধতির দ্বারা যথার্থ প্রমাণিত হয়। প্রকল্প প্রমাণের ভবিষ্যদ্বাণীর ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় । কেননা প্রকল্পের মাধ্যমে যখন কোনো ভবিষ্যদ্বাণী করা হয় এবং ওই ভবিষ্যদ্বাণী যদি পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয় তাহলে প্রকল্পটি যথার্থ বলে প্রমাণিত হয় । প্রকল্পকে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা থাকতে হয়।

উত্তর

উদ্দীপকের হাতের ছাপ পরীক্ষার মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্তের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা সংকট উত্তরক দৃষ্টান্তে যেভাবে কোনো দৃষ্টান্ত ব্যবহার করা হয় উদ্দীপকে হাতের ছাপ সেভাবে ব্যবহার করা হয়েছে। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প তাই একটি আনুমানিক ধারণা কিন্তু বিভিন্ন ঘটনার প্রকৃতি এমন থাকে যে সেগুলোর ক্ষেত্রে একাধিক আনুমানিক ধারণা বা বৈধ প্রকল্প গঠন করা যায়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার সঠিক প্রকল্পটি নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে যায় । অথচ যথার্থ প্রকল্প হয় একমাত্র প্রকল্প। এ অবস্থায় কোনো একটি ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করে সঠিক প্রকল্পটি নির্ণয় করতে সাহায্য করে। যে ঘটনা বা দৃষ্টান্তের সাহায্যে সঠিক প্রকল্পটি নির্ণয় করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকের প্রমা জুয়েলার্সের স্বর্ণালংকার চুরির ঘটনায় প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ, এখানে হাতের ছাপ সঠিক অপরাধীকে শনাক্ত করতে এবং সংকট নিরসন করতে ভূমিকা পালন করেছে। তাই উদ্দীপকের হাতের ছাপ পরীক্ষার বিষয়টির দ্বারা সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের নাইট গার্ডের প্রকল্পটি যথার্থ নয়। কেননা তার প্রকল্পে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করা হয়েছে। প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানকি ধারণা করা হয় তাকে প্রকল্প বলে । প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয় বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প বাস্তব কারণভিত্তিক হবে। কেননা অবাস্তব বা কাল্পনিক কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। উদ্দীপকের নাইটগার্ড প্রমা জুয়েলার্সের ভল্ট থেকে স্বর্ণালংকার চুরির ঘটনার কারণ হিসেবে গয়নাগুলো নিজেই দুর্গা মায়ের কাছে চলে গিয়েছে বলে কারণ উল্লেখ করেছে। কিন্তু এ কারণটি অবাস্তব, এ কারণে নাইট গার্ডের প্রকল্প বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আর, কোনো অবাস্তব প্রকল্প বৈধ নয়। তাই বলা যায়, উদ্দীপকের নাইট গার্ডের প্রকল্পটি প্রকল্পের শর্তের আলোকে অবৈধ।
HSCLogic 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।