শেয়ারFacebookWhatsApp

বাস্তব কারণ কী?

উত্তর: কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যেসব অস্তিত্বশীল কারণের আশ্রয় গ্রহণ করা হয় তাকে বাস্তব কারণ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাস্তব কারণ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক, খ ও গ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ। A, B ও C এবং ১, ২ ও ৩ এর তিন কোণের সমষ্টিও দুই সমকোণ। দৃশ্যকল্প-২: নয়ন তার মোবাইলের সিম খোলার পিনটি হারিয়ে ফেলেছে। পরে সে একটি সরু তার দিয়ে সিম খোলার কাজটি করে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যেসব অস্তিত্বশীল কারণের আশ্রয় গ্রহণ করা হয় তাকে বাস্তব কারণ বলে।

উত্তর

কোনো ঘটনাকে বর্ণনা করার উদ্দেশ্যে তার কারণের কাজ করার নিয়ম সম্বন্ধে আমরা যে প্রকল্প প্রণয়ন করি তাকে বলে বর্ণনামূলক প্রকল্প। বর্ণনামূলক প্রকল্পের উদ্দেশ্য কোন কারণ আবিষ্কার করা নয়। বরং কোনো কারণ কীভাবে কাজ করে সে সম্বন্ধে বর্ণনা দেওয়া। যেমন- রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে। চোরটি কি উপায়ে বা কোন কৌশল অবলম্বন করে চুরি করেছে তা আমরা জানতে পারিনি। এক্ষেত্রে আমরা চুরি করার পদ্ধতি বা নিয়ম সম্বন্ধে একটি প্রকল্প প্রণয়ন করে ঘটনার যে বর্ণনা করতে পারি, তা হবে একটি বর্ণনামূলক প্রকল্প।

উত্তর

দৃশ্যকল্প-২ প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি ঘটনার কারণ নির্ণয়ের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এই অবস্থায় প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে যায়। অথচ বৈধ প্রকল্পকে হতে হয় একমাত্র প্রকল্প। এই অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা সংকট নিরসনে এগিয়ে আসে। আর যে ঘটনাটি সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। অর্থাৎ, সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। যার দৃষ্টান্ত উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সরু তারের ভূমিকার মাধ্যমে পরিলক্ষিত হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, নয়ন তার মোবাইলের সিম খোলার পিনটি হারিয়ে ফেলেছে। পরে সে একটি সরু তার দিয়ে সিম খোলার কাজটি সম্পন্ন করে। এখানে বিশেষ একটি দৃষ্টান্তের মাধ্যমে সংকট নিরসন হয়েছে। অর্থাৎ সংকট উত্তরক দৃষ্টান্তের মাধ্যমে এখানে সমস্যার সমাধান হয়। এ কারণে বলা যায়, উদ্দীপকের সরু তার দিয়ে সিম খোলার কাজটি পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা প্রকল্প প্রমাণের নির্দেশিত বিষয়টি হলো আরোহ সমন্বয়ের। আরোহ সমন্বয় বলতে প্রকল্পের অতিরিক্ত ক্ষমতাকে বোঝায়। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, কোনো একটি প্রকল্প যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রণয়ন করা হয়, ঐ একই প্রকল্প দিয়ে অন্যান্য অনেক ঘটনাকে ব্যাখ্যা করা যায়। অতিরিক্ত ঘটনা ব্যাখ্যা করার এই ক্ষমতাকে প্রকল্পের আরোহ সমন্বয় (Consilience of Induction) বলে । যুক্তিবিদ উইলিয়াম হিওয়েল এই আরোহ সমন্বয়কে প্রকল্পের অন্যতম প্রমাণ বলে অভিহিত করেছেন। যেমন: বিজ্ঞানী নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্বের ক্ষেত্রে প্রকল্পের আরোহ সমন্বয় দেখা যায়। কারণ নিউটন মাধ্যাকর্ষণ সম্পর্কিত প্রকল্প করেছিলেন ভূপৃষ্ঠে বস্তুর পতন ব্যাখ্যা করার জন্য। পরবর্তীতে দেখা গেল যে, একই প্রকল্প দিয়ে জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধিসহ অন্যান্য অনেক বিষয় ব্যাখ্যা করা যায়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ ত্রিভুজের মাধ্যমে উল্লেখ করা হয়েছে ক, খ ও গ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ। একইভাবে A, B ও C এবং ১, ২ ও ৩ নামক অপর দুটি ত্রিভুজের পরিমাণও তিন কোণের সমষ্টিও দুই সমকোণ। অর্থাৎ এখানে ক, খ ও গ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ দ্বারা পরবর্তী দুইটি ত্রিভুজও যে দুই সমকোণের সমান হবে সেটাই দেখানো হয়েছে। এরূপ প্রক্রিয়া আরোহ সমন্বয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে প্রকল্পের অন্যতম আরোহ সমন্বয়ের দিকটি প্রকাশ পেয়েছে।
HSCLogic 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।