শেয়ারFacebookWhatsApp

প্রকল্পের ক্ষেত্রে পরীক্ষণ কীভাবে সংকট থেকে উত্তরণ ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর: প্রকল্পের ক্ষেত্রে পরীক্ষণ প্রকল্পটির সিদ্ধান্ত সত্য নাকি মিথ্যা এ সিদ্ধান্ত দিয়ে সংকট থেকে উত্তরণ ঘটায়। একটি প্রকল্প প্রমাণের জন্য চারটি স্তর রয়েছে। যথা— ১. নিরীক্ষণ, ২. আনুমানিক ধারণা, ৩. সিদ্ধান্ত অনুমান ও ৪. পরীক্ষামূলক সমর্থন। প্রকৃতিতে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা ঘটনাটি নিরীক্ষণ করি। এরপর ঐ ঘটনা সম্বন্ধে একটি প্রাথমিক আনুমানিক ধারণা করি এরপর সিদ্ধান্ত অনুমান করি। অবশেষে পরীক্ষণের সাহায্যে সিদ্ধান্তটি বাস্তবের সাথে মিলে গেলে প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয়। আর বাস্তবের সাথে মিল না থাকলে সিদ্ধান্তটি বাতিল করে নতুন প্রকল্প গ্রহণ করতে হয়। তাই প্রকল্পের ক্ষেত্রে পরীক্ষণ প্রকল্পটির সিদ্ধান্তের সত্যতা যাচাই করে সংকট থেকে উত্তরণ ঘটায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্পের ক্ষেত্রে পরীক্ষণ কীভাবে সংকট থেকে উত্তরণ ঘটায়? ব্যাখ্যা …

উদ্দীপক

দৃশ্যকল্প ১: নয়না কাগজ কাটার জন্য একটা কাঁচি কিনলো। পরবর্তীতে দেখা গেলো যে, সে ঐ একই কাঁচি দিয়ে কাপড়, ফুল, পাতা সবই কাটতে পারছে। দৃশ্যকল্প ২: ইউনা তার বান্ধবী দোলনকে বললো, “শীলং এ এখন অনেক শীত। তুমি যখন বেড়াতে আসবে, তখন গরম কাপড় কম আনবে তাই সুস্থ থাকবে।' তিতাস বললো, 'এখন বাংলাদেশে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। তাই শীলং এ ঠান্ডা লাগবে না।'

হলিক্রস কলেজ · 2024

উত্তর

কোনো ঘটনা ব্যাখ্যার জন্য একটি অস্তিত্বশীল কারণ অনুমান করতে হয়, সেই কারণকেই বাস্তব কারণ বলে।

উত্তর

প্রকল্পের ক্ষেত্রে পরীক্ষণ প্রকল্পটির সিদ্ধান্ত সত্য নাকি মিথ্যা এ সিদ্ধান্ত দিয়ে সংকট থেকে উত্তরণ ঘটায়। একটি প্রকল্প প্রমাণের জন্য চারটি স্তর রয়েছে। যথা— ১. নিরীক্ষণ, ২. আনুমানিক ধারণা, ৩. সিদ্ধান্ত অনুমান ও ৪. পরীক্ষামূলক সমর্থন। প্রকৃতিতে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা ঘটনাটি নিরীক্ষণ করি। এরপর ঐ ঘটনা সম্বন্ধে একটি প্রাথমিক আনুমানিক ধারণা করি এরপর সিদ্ধান্ত অনুমান করি। অবশেষে পরীক্ষণের সাহায্যে সিদ্ধান্তটি বাস্তবের সাথে মিলে গেলে প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয়। আর বাস্তবের সাথে মিল না থাকলে সিদ্ধান্তটি বাতিল করে নতুন প্রকল্প গ্রহণ করতে হয়। তাই প্রকল্পের ক্ষেত্রে পরীক্ষণ প্রকল্পটির সিদ্ধান্তের সত্যতা যাচাই করে সংকট থেকে উত্তরণ ঘটায়।

উত্তর

দৃশ্যকল্প-১ প্রকল্পের আরোহ সমন্বয়ের দিকটির নির্দেশ করে। প্রকল্প হলো কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আনুমানিক ধারণা। কিন্তু অনেক সময় দেখা যায়, যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয় সে ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও একই প্রকল্প দিয়ে অন্যান্য ঘটনাকেও ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে। যেমন: মাধ্যাকর্ষণ প্রকল্পটি প্রথমে বস্তুর পতনের ব্যাখ্যা করার জন্য প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে একই প্রকল্প দিয়ে আকাশে গ্রহ- নক্ষত্রের অবস্থান, জোয়ার-ভাটা ইত্যাদি ঘটনাকেও ব্যাখ্যা করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নয়না কাগজ কাটার জন্য একটা কাঁচি কিনলো। পরবর্তীতে দেখা গেলো যে, সে ঐ একই কাঁচি দিয়ে কাপড়, ফুল, পাতা সবই কাটতে পারছে। এখানে নয়না প্রথমে কাগজ কাটার জন্য কাঁচিটি নিলেও পরবর্তীতে সেই একই কাঁচি দিয়ে কাপড়, ফুল, পাতা সবই কাটতে পারছে। এ ঘটনাটি দ্বারা ব্যাখ্যার আরোহ সমন্বয় ধারণাটি ফুটে উঠেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ আত্মবিরোধী প্রকল্পের উল্লেখ থাকায় তা বৈধ প্রকল্পের ক্ষেত্রে বাধাস্বরূপ। কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। বৈধ প্রকল্পের শর্ত অনুযায়ী প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। কারণ প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন- কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন, তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও সেই ঘটনাকেন্দ্রিক প্রকল্প পরস্পরবিরোধী। এই রকম প্রকল্প মূল্যহীন। তাই কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তার সাথে আলোচ্য ঘটনার বিরোধ থাকতে পারবে না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায়, ইউনা তার বান্ধবী দোলনকে বললো, 'শীলং এ এখন অনেক শীত। তুমি যখন বেড়াতে আসবে, তখন গরম কাপড় কম আনবে তাই সুস্থ থাকবে।' আবার, তিতাস বললো, 'এখন বাংলাদেশে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। তাই শীলং এ ঠান্ডা লাগবে না।' এখানে ইউনা ও তিতাসের এই বক্তব্যদ্বয় আত্মবিরোধী। কারণ আমরা জানি, শীতের সময় অসুস্থতা থেকে বাঁচতে গরম কাপড় বেশি করে পরতে হয়। আর বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, তখন শীলং এ শীতকাল থাকে। তাই সেখানে ঠান্ডা লাগবে। আলোচনা শেষে তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এর ইউনা ও তিতাস এরূপ আত্মবিরোধী প্রকল্প গ্রহণ করার কারণে বৈধ প্রকল্পের শর্ত মানা হয়নি তাই, দৃশ্যকল্প-২ বৈধ প্রকল্পের ক্ষেত্রে বাধাস্বরূপ।
HSCLogic 2nd Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।