উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর দ্বারা প্রকল্পের প্রমাণ আরোহ সমন্বয়কে নির্দেশ করে। কেননা, আরোহ সমন্বয় দিয়ে যেভাবে প্রকল্পকে ব্যাখ্যা করা হয়, দৃশ্যকল্প-১ এর ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রকল্প হলো কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক' ধারণা। এই অনুমানিক ধারণা কতকগুলো শর্ত মেনে প্রণয়ন করতে হয়। আর বিভিন্ন প্রমাণ পদ্ধতির দ্বারা প্রমাণিত হয়ে প্রকল্পের যথার্থতা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। প্রকল্পের প্রমাণ পদ্ধতির একটি হলো আরোহ সমন্বয়। আরোহ সমন্বয় বলতে প্রকল্পের অতিরিক্ত ক্ষমতাকে বোঝায়। অনেক সময় দেখা যায়, কোনো একটি প্রকল্প দিয়ে সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই অতিরিক্ত ক্ষমতাকে আরোহ সমন্বয় বলে। দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মোতাহের সাহেব ইংরেজির শিক্ষক হিসেবে ইংরেজি ছাড়াও বাংলা, ভূগোল ও ইতিহাস বিষয় পড়াতে সক্ষম। অর্থাৎ এখানে মোতাহের সাহেবের নিজ বিষয়ের বাইরে অতিরিক্ত ক্ষমতা প্রকাশিত হয়েছে। আর এর মাধ্যমে প্রকল্প প্রমাণের আরোহ সমন্বয় নির্দেশিত হয়েছে।।