শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কাকে বলে?

উত্তর: কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কাকে বলে?

উদ্দীপক

ঘটনা-১: 'ক' কলেজের পৌরনীতির শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেলেন। পৌরনীতির অন্য একজন শিক্ষক যোগদান না করা পর্যন্ত অধ্যক্ষ মহোদয় এ বিষয়টি পড়ানোর জন্য যুক্তিবিদ্যার শিক্ষককে দায়িত্ব দিলেন।ঘটনা-২: একজন কৃষক দেখলেন হঠাৎ তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, তার ক্ষেতের উপর দিয়ে খারাপ বাতাসবয়ে যাচ্ছে বলে এমন হচ্ছে।

Dhaka · 2024

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

উত্তর

বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্য হলো প্রাকৃতিক ঘটনাবলির মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা ও প্রমাণ করা। এর জন্য পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভর করতে হয়। কোনো ঘটনাকে নিরীক্ষণ করার পূর্বে প্রকল্প প্রণয়ন করতে হয়। তারপর এ প্রকল্পের ওপর ভিত্তি করে অনুসন্ধান কার্যে অগ্রসর হতে হয়। তাই বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ কাজ চালানো প্রকল্প নির্দেশ করা হয়েছে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। এটি ঘটনা প্রত্যক্ষ করে প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করে নেওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, বিভিন্ন জটিলতার কারণে ঘটনার কারণ নির্ণয়ে কোনো বৈধ প্রকল্প প্রণয়ন করা সম্ভব হয় না এ অবস্থায় কাজ চালিয়ে নেয়ার জন্য সাময়িকভাবে প্রকল্প প্রণয়ন করতে হয়। এভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। উদ্দীপকের ঘটনা-১ এ কলেজের পৌরনীতির শিক্ষক অন্যত্র বদলি হয়ে যাওয়ার কারণে আরেকজন পৌরনীতির শিক্ষক যোগদান না করা পর্যন্ত অধ্যক্ষ মহোদয় বিষয়টি পড়ানোর জন্য যুক্তিবিদ্যার শিক্ষককে দায়িত্ব দেওয়ার বিষয়টি কাজ চালানো প্রকল্পকে নির্দেশ করে। তাই উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমে কাজ চালানো প্রকল্প নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এ কৃষকের প্রকল্প যথার্থ নয়। কেননা কোনো অবাস্তব বা কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো প্রকল্প প্রণয়ন করলে সেটি যথার্থ হতে পারে না। প্রকল্পের ক্ষেত্রে প্রথমে ঘটনা নিরীক্ষণ করা হয় এবং পরবর্তীতে আনুমানিক ধারণা গঠন করা হয়। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে না। আনুমানিক ধারণাকে এমন হতে হবে যেন বাস্তবতার সাথে তার কোনো অসংগতি না থাকে। অর্থাৎ এখানে আনুমানিক ধারণা বা প্রকল্প গঠন করতে হলে অবশ্যই বাস্তবতার নিরিখে করতে হবে। অবাস্তব বা কাল্পনিক কারণ উল্লেখ করে প্রকল্প প্রণয়ন করলে সেটি যথার্থ হবে না। উদ্দীপকের ঘটনা-২ এ কৃষক তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণ হিসেবে ক্ষেতের উপর দিয়ে খারাপ বাতাস বয়ে যাওয়ার যে আনুমানিক ধারণা বা প্রকল্প করেছে, তা যথার্থ বা বৈধ নয়। কেননা কোনো বৈধ বা যথার্থ প্রকল্প হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। অবাস্তব বা কাল্পনিক হলে চলবে না। কারণ বাস্তবে খারাপ বাতাসের কোনো অস্তিত্ব নেই বা বাতাসের ভালো খারাপ বিচার করার কোনো সুযোগ নেই। তাই উদ্দীপকের ঘটনা-২ এর প্রকল্পটি যথার্থ নয়।
HSCLogic 2nd PaperDhaka 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।