বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রকল্প কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্য হলো প্রাকৃতিক ঘটনাবলির মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা ও প্রমাণ করা। এর জন্য পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভর করতে হয়। কোনো ঘটনাকে নিরীক্ষণ করার পূর্বে প্রকল্প প্রণয়ন করতে হয়। তারপর এ প্রকল্পের ওপর ভিত্তি করে অনুসন্ধান কার্যে অগ্রসর হতে হয়। তাই বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রকল্প কেন গুরুত্বপূর্ণ?
উত্তর