সংকট উত্তরক দৃষ্টান্ত বলতে কী বোঝ?
উত্তর: যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার একমাত্র কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে ঘটনাটি ব্যাখ্যাকারী একমাত্র প্রকল্প হতে হবে। কিন্তু অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এরুপ অবস্থায় যে বিশেষ নির্ধারক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে তাকেই সংকট উত্তরক দৃষ্টান্ত বলে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংকট উত্তরক দৃষ্টান্ত বলতে কী বোঝ?
উত্তর