উদ্দীপকে বর্ণিত বৃদ্ধার বক্তব্যের মাধ্যমে নির্দেশিত প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ নয়। আর সৃজনের বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোক যথার্থ।
উদ্দীপকে সৃজন সময়মতো ঘরে না ফিরার কারণ হিসেবে তার বৃদ্ধা পরিরা ধরে নিয়ে গেছে বলে প্রকল্প করেছে। তাই বৃদ্ধার প্রকল্পের আলোকে যথার্থ নয়। কেননা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কিন্তু পরিকে বাস্তবে পাওয়া যায় না।
অপরপক্ষে সৃজন সময়মতো ঘরে না ফিরার কারণ হিসেবে সৃজনের বাবা 'সৃজন রাগ করে মামার বাড়ি যেতে পারে' বলে প্রকল্প করেছেন। সৃজনের বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ। কেননা সৃজন রাগ করে মামার বাড়ি যেতে পারে, যা বাস্তবে হতে পারে। তাই সৃজনের বাবার প্রকল্প বাস্তব কারণভিত্তিক হয়েছে। আর এই কারণে সৃজনের বাবার বক্তব্য বৈধ প্রকল্পের শর্ত পালন করেছে। যেহেতু সৃজনের বাবার প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক, তাই তার প্রকল্পটি যথার্থ।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের সৃজনের দাদির প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। আর সৃজনের বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত পালন করেছে। তাই সৃজনের বৃদ্ধা দাদির প্রকল্পটি যথার্থ নয় কিন্তু সৃজনের বাবার প্রকল্পটি যথার্থ।