শেয়ারFacebookWhatsApp

বাস্তব কারণ কী?

উত্তর: বাস্তব কারণ হলো অস্তিত্বশীল কারণ, যাকে প্রত্যক্ষ বা অনুভব করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাস্তব কারণ কী?

উদ্দীপক

তানভীর সাহেব বিকাল বেলা পার্কে হাঁটছিলেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন, পকেটে মোবাইল ফোনটি নেই। তিনি ধারণা করলেন, মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। তানভীর সাহেব পার্কের নিরাপত্তাকর্মীকে বিষয়টি অবহিত করেন। নিরাপত্তাকর্মী সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করেন।

Chittagong · 2024

উত্তর

বাস্তব কারণ হলো অস্তিত্বশীল কারণ, যাকে প্রত্যক্ষ বা অনুভব করা যায়।

উত্তর

কোনো ঘটনা বা বিষয়ের ব্যাখ্যা দানের জন্য প্রকল্প প্রয়োজন। প্রকৃতিতে বিভিন্ন ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়। এরপর গৃহীত প্রকল্পের ওপর ভিত্তি করেই প্রকৃত কারণ আবিষ্কারের মাধ্যমে ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞানের গবেষণার কাজে প্রকল্পের ব্যবহার অপরিহার্য। ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য বৈজ্ঞানিক গবেষণার সময় প্রকল্প প্রণয়নের মাধ্যমেই অগ্রসর হতে হয়। এরূপ প্রভৃতি কাজের জন্য প্রকল্প প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে 'সিসিটিভি' ফুটেজ প্রকল্পের 'সংকট উত্তরক দৃষ্টান্ত' বিষয়কে ইঙ্গিত করে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার একমাত্র কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যন্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে ঘটনাটি ব্যাখ্যাকারী একমাত্র প্রকল্প হতে হবে। অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এই প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এরূপ অবস্থায় কোনো একটি বিশেষ নির্ধারক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে। উদ্দীপকে তানভীর সাহেব পার্কে হাঁটার সময় তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। কিন্তু পার্কে বহু মানুষের মধ্যে কে মোবাইল ফোন চুরি করেছে, তা তিনি বুঝতে পারলেন না। এরূপ অবস্থায় পার্কের নিরাপত্তাকর্মীকে বিষয়টি অবহিত করলে তিনি সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করেন। সিসিটিভি ফুটেজ বহু মানুষের মধ্যে থেকে প্রকৃত চোরকে শনাক্ত করতে, সাহায্য করেছে। সুতরাং সিসিটিভি ফুটেজ সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।

উত্তর

প্রকল্পের চারটি স্তর আছে। এই স্তরগুলো হলো- নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত গ্রহণ ও যাচাইকরণ। এই চারটি স্তরই উদ্দীপকের ঘটনায় আছে কিনা, তা যাচাই করতে হবে। প্রথমত, প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। নিরীক্ষণ বলতে কোনো ঘটনাকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা বোঝায়। নিরীক্ষণের মাধ্যমেই আমরা কোনো ঘটনার সংস্পর্শে আসি এবং তার কারণ সম্বন্ধে চিন্তা ভাবনা করি। এ সময় একাধিক সম্ভাব্য কারণ আমাদের মনে দোলা দেয়। উদ্দীপকে উল্লিখিত তানভীর সাহেব পার্কে হাঁটার সময় তিনি বুঝতে পারলেন, তার পকেটে মোবাইল ফোনটি নাই। অর্থাৎ নিরীক্ষণের মাধ্যমেই তিনি প্রথম ঘটনার সংস্পর্শে আসলেন। দ্বিতীয়ত, প্রকল্পের দ্বিতীয় স্তর হলো আনুমানিক ধারণা। নিরীক্ষিত ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য সম্ভাব্য একাধিক কারণের মধ্যে থেকে যেকোনো একটি কারণকে ঘটনার কারণ বলে আন্দাজ করাই আনুমানিক ধারণা। এরপর তানভীর সাহেব ধারণা করলেন, মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। এটাই আনুমানিক ধারণা। তৃতীয়ত, প্রকল্পের তৃতীয় স্তর হলো সিদ্ধান্ত গ্রহণ। প্রকল্পে নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে আনুমানিক ধারণা গঠন করা হয় এবং আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, মোবাইল ফোনটি চুরি করেছে তাকে পার্কের মধ্যেই শনাক্ত করা যাবে। চতুর্থত, প্রকল্পের চতুর্থ স্তর হলো পরীক্ষামূলক সমর্থন। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবের সাথে যাচাই করা হয়। সবশেষে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার সিদ্ধান্ত যাচাই করে নেওয়া হয়, যা প্রকল্পের পরীক্ষামূলক সমর্থন বিষয়টিকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তরই রয়েছে।
HSCLogic 2nd PaperChittagong 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।