শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কাকে বলে?

উত্তর: কোনো ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প (Hypothesis) বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কাকে বলে?

উদ্দীপক

আবিরের ফোন চুরি হওয়ায় সে হোস্টেলে সবাইকে সন্দেহ করে সবাইকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পাওয়ায় পুলিশের সাহায্য নিলো। পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকৃত চোরকে সনাক্ত করতে সক্ষম হল।

নটরডেম কলেজ · 2025

উত্তর

কোনো ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প (Hypothesis) বলে।

উত্তর

কাজ চালানো প্রকল্প বলতে সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে বোঝায়। কোনো বৈধ প্রকল্পের অভাবে কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে বিকল্প প্রকল্প প্রণয়ন করা হয়, তাকে কাজ চালানো প্রকল্প বলে। যেমন-বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আলো কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। এ কারণে আলোর মাধ্যম আবিষ্কারের জন্য তারা প্রথমদিকে ইথার নামক একটি পদার্থের অস্তিত্ব আন্দাজ বা কল্পনা করেন। এই ইথারের অস্তিত্ব কল্পনা করাই হলো কাজ চালানো প্রকল্প।

উত্তর

আবিরের চোর শনাক্তকরণের চেষ্টায় প্রকল্পের ধারণার ইঙ্গিত বহন করে। উদ্দীপকের আবির তার ফোন চুরি হওয়ায় সে হোস্টেলে সবাইকে সন্দেহ করে। তার এরূপ ধারণা হলো প্রকল্প। কারণ কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। ব্যবহারিক জীবন থেকে শুরু করে বৈজ্ঞানিক কর্মকাণ্ড পর্যন্ত সর্বস্তরে প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। যেকোনো গবেষণা, অনুসন্ধান ও আবিষ্কারের জন্য প্রকল্প গ্রহণ করা অপরিহার্য। কেননা প্রকল্পের ওপর ভিত্তি করেই বিভিন্ন গবেষণা শুরু হয়। তারপর যাচাইকরণের মাধ্যমে প্রকল্প প্রমাণিত হয়ে পর্যায়ক্রমে তত্ত্ব, নিয়ম ও ঘটনায় পরিণত হয়। বর্তমানে আমরা যেসব মতবাদ বা তত্ত্বের কথা বলি, সেগুলো এক সময় প্রকল্প ছিল। তারপর বিভিন্ন স্তর অতিক্রম করে আজকের এ অবস্থায় উপনীত হয়েছে। বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রকল্প ব্যবহার করি। তাই প্রকল্পের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে সিসিটিভির ভূমিকা প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে। যে দৃষ্টান্তের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে পরিহার করে একমাত্র বৈধ প্রকল্পকে প্রতিষ্ঠা করা যায়, তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত (Crucial Instance) বলে। অনেক সময় কোনো ঘটনার কারণ জানতে গিয়ে একাধিক প্রকল্পের খোঁজ পাওয়া যায়। তখন যে প্রকল্পটি বৈধ হবার শর্ত পূরণ করতে সক্ষম হয় তাকে আবার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পের সাথে যাচাই করতে হয়। এর মাধ্যমে সেই প্রকল্প অনন্য ও একমাত্র প্রতিষ্ঠিত প্রকল্প হিসেবে প্রমাণিত হয়। এরূপ দৃষ্টান্তকে ব্রিটিশ যুক্তিবিদ বেকন 'চরম দৃষ্টান্ত' বা 'সংকট উত্তরক দৃষ্টান্ত' নামে অভিহিত করেন। উদ্দীপকে আবিরের ফোন চুরি হওয়ায় সে পুলিশের সাহায্য নেয়। পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকৃত চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। এক্ষেত্রে সিসি টিভির ফুটেজের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে সংকট নিরসন করা হয়েছে। তাই উদ্দীপকের সিসিটিভির ফুটেজের মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে। তাই বলা যায়, যেকোনো প্রতিষ্ঠিত প্রকল্পের ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।