শেয়ারFacebookWhatsApp

যাচাইকরণ বলতে কী বোঝ?

উত্তর: প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ (Verification)। প্রকল্পকে বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। কোনো ঘটনা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নির্ণয়ের মানদণ্ড হলো যাচাইকরণ। অর্থাৎ যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তব ঘটনার দ্বারা সমর্থিত এটা প্রমাণ করা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যাচাইকরণ বলতে কী বোঝ?

উদ্দীপক

একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছিল না। জলিল বললো, কোনো ভূত বাচ্চাটিকে চুরি করে নিয়ে গিয়েছে। এমতাবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হলো। পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করল। পরবর্তীতে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পাঁচজনের মধ্য থেকে প্রকৃত দোষীকে চিহ্নিত করল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

প্রকল্পের প্রথম স্তর হলো ঘটনার নিরীক্ষণ।

উত্তর

প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ (Verification)। প্রকল্পকে বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। কোনো ঘটনা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নির্ণয়ের মানদণ্ড হলো যাচাইকরণ। অর্থাৎ যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তব ঘটনার দ্বারা সমর্থিত এটা প্রমাণ করা হয়।

উত্তর

উদ্দীপকের মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করার বিষয়টি প্রকল্পের 'সংকট উত্তরক দৃষ্টান্তের' অন্তর্গত। প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় থাকে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার ক্ষেত্রে একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমতাবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। 'এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকে বর্ণিত, একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে না পাওয়ায় পুলিশ' সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করে। পরবর্তীতে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পুলিশ পাঁচজনের মধ্য থেকে প্রকৃত দোষীকে চিহ্নিত করে। অর্থাৎ এখানে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করা হলো সংকট উত্তয়ক দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকের জলিলের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প। নিচে এই প্রকল্প সম্পর্কে আলোচনা করা হলো- প্রকল্প প্রণয়নের সময় কোনো ঘটনার সম্ভাব্য কারণ অনুমান করা হয়। তাই কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয়, যার বাস্তব অস্তিত্ব আছে। এরূপ কারণকেই বলা হয় বাস্তব কারণ। এটি যথার্থ বা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। অর্থাৎ কোনে! প্রকল্পকে যথার্থ বা বৈধ হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। খ্যাতনামা ব্রিটিশ বিজ্ঞানী আইজ্যাক নিউটন কোনো ঘটনা ব্যাখ্যায় কেবল বাস্তব কারণের কথাই বলেছেন। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবতা বর্জিত কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। উদ্দীপকে বর্ণিত, একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে না পাওয়ায় জলিল বলে, কোনো ভূত বাচ্চাটিকে চুরি করেছে। তার এ বক্তব্য বাস্তবতাবর্জিত। কেননা বাস্তবে আমরা কোনো ভূতের অস্তিত্ব প্রত্যক্ষ করি না। পরিশেষে বলা যায়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্পের মর্যাদা লাভ করতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক হওয়া যার অন্যতম। এ শর্তের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত জলিলের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প।
HSCLogic 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।