শেয়ারFacebookWhatsApp

প্রকল্প আজগুবি হলে তা বৈধ হয় না কেন? ব্যাখ্যা করো।

উত্তর: অযৌক্তিক বা অবাস্তব প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না বিধায় প্রকল্প আজগুবি হলে তা বৈধ হয় না। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হলো প্রকল্প প্রণয়নের মূল উদ্দেশ্য। এজন্য প্রকল্প আবগুবি বা অযৌক্তিক হলে সে প্রকল্প বৈধ হতে পারে না। প্রকল্প বৈধ হতে গেলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে যৌক্তিক অনুমান প্রকাশক হতে হবে। যেমন- ভূমিকম্পের কারণ নির্ণয়ে যদি কোনো প্রকল্প করা হয়, মাটির অভ্যন্তরে একজন দেবতা যিনি অসন্তুষ্ট হয়ে ভূপৃষ্ঠকে এলোমেলো করে দেন; তাহলে এটি হবে অযৌক্তিক বা অলীক প্রকল্প। এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প আজগুবি হলে তা বৈধ হয় না কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। দৃশ্যকল্প-২: মায়ের ডিএনএর সাথে ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তানের ডিএনএ মিলে যাওয়ায় সন্তানের প্রকৃত পরিচয় সনাক্ত হলো।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কোনো ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

উত্তর

অযৌক্তিক বা অবাস্তব প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না বিধায় প্রকল্প আজগুবি হলে তা বৈধ হয় না। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হলো প্রকল্প প্রণয়নের মূল উদ্দেশ্য। এজন্য প্রকল্প আবগুবি বা অযৌক্তিক হলে সে প্রকল্প বৈধ হতে পারে না। প্রকল্প বৈধ হতে গেলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে যৌক্তিক অনুমান প্রকাশক হতে হবে। যেমন- ভূমিকম্পের কারণ নির্ণয়ে যদি কোনো প্রকল্প করা হয়, মাটির অভ্যন্তরে একজন দেবতা যিনি অসন্তুষ্ট হয়ে ভূপৃষ্ঠকে এলোমেলো করে দেন; তাহলে এটি হবে অযৌক্তিক বা অলীক প্রকল্প। এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রকল্পের 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' শর্তটি ভঙ্গ করা হয়েছে। কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। বৈধ প্রকল্পের শর্ত অনুযায়ী প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। কারণ আত্মবিরোধী প্রকল্প বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন-কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন, তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও সেই ঘটনাকেন্দ্রিক প্রকল্প পরস্পরবিরোধী। এই রকম প্রকল্প মূল্যহীন। তাই কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তার সাথে আলোচ্য ঘটনার বিরোধ থাকতে পারবে না। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।' এখানে 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি' ও 'এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বৃদ্ধি' পরস্পর আত্মবিরোধী। কারণ আমরা জানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেলে এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই কমে যায়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ আত্মবিরোধী প্রকল্প গ্রহণ করার কারণে বৈধ প্রকল্পের শর্ত মানা হয়নি।

উত্তর

দৃশ্যকল্প-২ পরীক্ষণ দ্বারা প্রত্যক্ষ সমর্থন লাভ করেছে- উক্তিটি যথার্থ। পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ (Experimental Verification) বলে। অর্থাৎ প্রকল্পকে যখন নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয়, তখন তার পরীক্ষণাত্মক যাচাইকরণ সম্পন্ন হয়। পরীক্ষণের সাহায্যে সমর্থন প্রকল্প প্রমাণের সর্বোত্তম উপায় ও গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন- পরীক্ষাগারের অক্সিজেনের তুলনায় বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত অক্সিজেনের ওজন একটু বেশি। এর কারণ হিসেবে বিজ্ঞানীগণ প্রকল্প প্রণয়ন করেন যে, বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে অন্য কোনো গ্যাস মিশ্রিত আছে। পরে বিজ্ঞানীগণ পরীক্ষাগারে গবেষণা করে দেখতে পেলেন যে, বায়ুমণ্ডলের অক্সিজেনে আর্গন গ্যাস মিশ্রিত আছে। এজন্য, বায়ুমণ্ডলের অক্সিজেনের ওজন বেশি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ বলা হয়েছে, মায়ের ডিএনএর সাথে ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তানের ডিএনএ মিলে যাওয়ায় সন্তানের প্রকৃত পরিচয় সনাক্ত হলো। এই ঘটনাটিতে পরীক্ষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত বলে প্রমাণিত হয়। অর্থাৎ পরীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে উদ্দীপকের ঘটনাটি নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে ঘটনাটিকে যাচাই বা সমর্থন করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২ পরীক্ষণ দ্বারা প্রত্যক্ষ সমর্থন লাভ করেছে উক্তিটি যুক্তিযুক্ত।
HSCLogic 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।