শেয়ারFacebookWhatsApp

কাজ চালানো প্রকল্পের অপর নাম কী?

উত্তর: কাজ চালানো প্রকল্পের অপর নাম হলো সাময়িক প্রকল্প।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

কাজ চালানো প্রকল্পের অপর নাম কী?

উদ্দীপক

যুক্তিবিদ্যা শিক্ষক সোহেল সাহেব ঘণ্টা পড়ার সাথে সাথে ক্লাসে গেলেন। ক্লাস শুরুর পনের মিনিট পর রিয়াজ শ্রেণিকক্ষের সামনে এসে দাঁড়াল এবং ভেতরে প্রবেশের অনুমতি চাইল। সোহেল সাহেব তাকে বিলম্বে ক্লাসে আসার কারণ জানতে চাইলে রিয়াজ বললো, রাস্তায় যানজটের কারণে তার উপস্থিত হতে বিলম্ব হয়েছে। ক্লাসের অপর ছাত্র জিসানকে পড়া জিজ্ঞেস করলে সে জানাল আগের দিন অনুপস্থিত ছিল। সোহেল সাহেব অনুপস্থিতির কারণ জানতে চাইলে জিসান বললো, গতকাল সর্দি-জ্বর ছিল। তিনি জিজ্ঞেস করলেন একদিনে তোমার সর্দি-জ্বর সেরে গেল কীভাবে? জিসান উত্তরে বললো, রাতে সে আইসক্রিম খেয়েছে তাই সর্দি-জ্বর সেরে গেছে।

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025

উত্তর

কাজ চালানো প্রকল্পের অপর নাম হলো সাময়িক প্রকল্প।

উত্তর

আমাদের ব্যবহারিক ও বাস্তব জীবনে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রকল্পের ব্যবহার অপরিহার্য। দৈনন্দিন জীবনে আমরা বহু সমস্যার সম্মুখীন হই এবং প্রকল্প প্রণয়নের মাধ্যমে তার সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করি। আবার, বৈজ্ঞানিক অনুসন্ধান তথা জ্ঞান-বিজ্ঞানের জটিল ও রহস্যময় সমস্যাগুলোর সমাধান করতে ও চূড়ান্ত সত্য বা অধিকতর নিশ্চয়তামূলক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। তাই প্রকল্প আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

রিয়াজের বক্তব্য বৈধ প্রকল্পের সুনির্দিষ্টতার শর্তটির ইঙ্গিত করেছে। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। যেমন- প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই তাকে যথাসম্ভব সুষ্পষ্ট হতে হবে। প্রকল্প অস্পষ্ট হলে তা কোনই কাজে আসে না। যেমন- ভূমিকম্পের কারণ নির্ণয় করতে যেয়ে যদি কেউ ধারণা করে যে, পৃথিবীর আভ্যন্তরীণ কোনো গোলযোগের ফলে ভূমিকম্প হয়, তাহলে তার প্রকল্পটি হবে অস্পষ্ট। এরূপ প্রকল্পের কোনো মূল্য নেই। এক্ষেত্রে কারণ সম্বন্ধে সুনির্দিষ্ট ধারণা করতে হবে। অর্থাৎ পরিষ্কার করে বলতে হবে গোলযোগের স্বরূপ কি এবং কিরূপে তা ভূমিকম্পের উৎপত্তি ঘটায়। উদ্দীপকে দেখতে পাই, যুক্তিবিদ্যা শিক্ষক সোহেল সাহেব ঘন্টা পড়ার সাথে সাথে ক্লাসে গেলেন। ক্লাস শুরুর পনের মিনিট পর রিয়াজ শ্রেণিকক্ষের সামনে এসে দাঁড়াল এবং ভেতরে প্রবেশের অনুমতি চাইল। সোহেল সাহেব তাকে বিলম্বে ক্লাসে আসার কারণ জানতে চাইলে রিয়াজ বলল, রাস্তায় যানজটের কারণে তার উপস্থিত হতে বিলম্ব হয়েছে। যা প্রকল্পের সুনির্দিষ্টতাকে নিদেশ করে।

উত্তর

উদ্দীপকে জিসানের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তকে পূর্ণ করেনি। কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাকে প্রকল্প বলে। কিন্তু যে কোন আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। যেমন-প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, আজগুবী বা আত্মবিরোধী হলে চলবে না। প্রকল্পে কোন ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার সময় এমন কিছু ধারণা করা চলবে না যা ঘটনাটির সাথে বিরোধপূর্ণ। যেমন- কেউ যদি ধারণা করে যে, প্রচুর পরিমাণে টক খাওয়ার ফলে তার চুলকানি পঁচড়া সেরে গেছে, তাহলে তার ধারণাটি হবে আত্মবিরোধী। কেননা, আমরা জানি যে, টক খেলে চুলকানি পঁচড়া কমে না, বরং বাড়ে। সুতরাং ধারণাটি আত্মবিরোধী। এরূপ প্রকল্প বর্জনীয়। উদ্দীপকের যুক্তিবিদ্যার শিক্ষক সোহেল সাহেব ক্লাসে জিসানকে পড়া জিজ্ঞেস করলে সে জানাল আগের দিন অনুপস্থিত ছিল। সোহেল সাহেব অনুপস্থিতির কারণ জানতে চাইলে জিসান বলল, গতকাল সর্দি-জ্বর ছিল। তিনি জিজ্ঞেস করলেন একদিনে তোমার সর্দি-জ্বর সেরে গেল কীভাবে? জিসান উত্তরে বললো, রাতে সে আইসক্রিম খেয়েছে তাই সর্দি-জ্বর সেরে গেছে। যা প্রকল্পকে আত্মবিরোধী করে তুলেছে। কেননা, আইসক্রিম খেলে সর্দি-জ্বর বেড়ে যায়। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের জিসানের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তকে পূর্ণ করেনি। কেননা, তার বক্তব্যে প্রকল্পের আত্মবিরোধীতার শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSCLogic 2nd Paperসেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।