শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কাকে বলে?

উত্তর: কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাকে প্রকল্প বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কাকে বলে?

উদ্দীপক

ইয়াসিনের ব্যাগ থেকে, কিছু টাকা হারিয়ে যায়। পাশে বসা শান্ত বললো, ভূতে নিয়ে গেছে। অন্য পাশে বসা মাহির বলল, এটা তপুর কাজ, কারণ এর আগেও সে এ ধরনের কাজ করেছে। ঘটনা গড়াতে গড়াতে পরে কর্তৃপক্ষের কাছে বিষয়টি যায়। সিদ্ধান্ত আসে ব্যাগের উপরের আঙুলের ছাপ নিলে প্রকৃত চোর ধরা পড়বে। পরে সে মোতাবেক চোর ধরা পড়ে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাকে প্রকল্প বলে।

উত্তর

পরোক্ষভাবে ইথারের অস্তিত্ব প্রমাণিত বলে একে বাস্তব কারণ ধরা হয়। বাস্তব কারণ সব সময় প্রত্যক্ষ করা যায় না। এমন অনেক বিষয় আছে যা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না, কিন্তু এগুলোর অস্তিত্ব আছে। কারণ এসব বিষয়ের অস্তিত্ব পরোক্ষভাবে প্রমাণিত। যেমন- ইথারের প্রত্যক্ষ প্রমাণ দেওয়া যায় না, কিন্তু পরোক্ষভাবে এর অস্তিত্ব অনুভব করা যায়। ইথারের কারণে রেডিও, টেলিভিশনের মাধ্যমে আমরা ছবি দেখতে ও কথা শুনতে পাই। তাই ইথারের অস্তিত্বকে বাস্তব কারণ ধরা হয়।

উত্তর

উদ্দীপকে কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্ত' বিষয়কে ইঙ্গিত করে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার একমাত্র কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যন্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে ঘটনাটি ব্যাখ্যাকারী একমাত্র প্রকল্প হতে হবে। অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এই প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এরূপ অবস্থায় কোনো একটি বিশেষ নির্ধারক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে। উদ্দীপকে ইয়াসিনের ব্যাগ থেকে, কিছু টাকা হারিয়ে যায়। কিন্তু কে টাকা চুরি করেছে, তা তিনি বুঝতে পারলেন না। এরূপ অবস্থায় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা আঙুলের ছাপ নিয়ে চোরকে শনাক্ত করেন। আঙুলের ছাপ বহু মানুষের মধ্যে থেকে প্রকৃত চোরকে শনাক্ত করতে, সাহায্য করেছে। সুতরাং আঙুলের ছাপ সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।

উত্তর

প্রকল্পের বৈধ শর্তের আলোকে শান্তর বক্তব্য অবৈধ হলেও মাহিরের বক্তব্যটি যথার্থ। একটি বৈধ প্রকল্পে বিভিন্ন রকম শর্ত বিদ্যমান থাকে। এ শর্তগুলো অনুসরণ করে আমরা প্রকল্পের বৈধতা ও অবৈধতা নির্ণয় করতে পারি। বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্প বৈধ হতে হলে উক্ত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। অন্যদিকে, প্রকল্পে যদি বৈধ শর্তাবলি অনুসরণ না করা হয় তাহলে অবৈধ প্রকল্প হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, ইয়াসিনের টাকা হারিয়ে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শান্ত বলে টাকা ভূতে নিয়ে গেছে। শান্তর এই বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে পাশে বসা মাহির বলে, এটা তপুর কাজ। কারণ এর আগেও সে অনুরূপ কাজ করেছে। মাহিরের এই বক্তব্যটি প্রকল্পের প্রাসঙ্গিকতার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ বৈধ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রকল্পটি মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। শান্তর বক্তব্যে ঠিক সেই বিষয়টি পরিলক্ষিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, শান্তর বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হলেও মাহিরের বক্তব্যে প্রকল্পের শর্ত অনুসরণ করা হয়েছে। এ কারণে উভয় বক্তব্যের মধ্যে ভিন্নতা প্রতীয়মান হয়।
HSCLogic 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।