প্রকল্পের বৈধ শর্তের আলোকে মায়ের বক্তব্যটি বৈধ হলেও দাদির বক্তব্যটি অবৈধ।
প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। এ শর্তগুলো অনুসরণ করে আমরা প্রকল্পের বৈধতা ও অবৈধতা নির্ণয় করতে পারি। বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্প বৈধ হতে হলে উক্ত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন।. অন্যদিকে, প্রকল্পে যদি বৈধ প্রকল্পের শর্তাবলি অনুসরণ না করা হয় তাহলে প্রকল্পটি অবৈধ হিসেবে বিবেচিত হবে।
উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখতে পাই, পায়েলের দামি ল্যাপটপটি' হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পায়েল ঘটনাটি সবাইকে জানালে মা বললেন এটি বুয়ার কাজ। পায়েলের মায়ের এ বক্তব্যটি প্রকল্পের বৈধ শর্তসমূহের নির্দিষ্টতা, স্পষ্ট হওয়া ও প্রাসঙ্গিকতার শর্তসমূহ পূরণ করে। কেননা বাড়ির বুয়া লোভের বসে ল্যাপটপটি নিয়ে থাকতে পারে। কারণ বাড়ির সবখানেই তার যাতায়াত আছে। অন্যদিকে, দাদি বললেন, 'হয়তো ভূতে একাজটি করেছে। দাদির এই বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণভিত্তিক হওয়া শর্তটি উপেক্ষিত হয়েছে।
আলোচনা শেষে তাই বলা যায়, পায়েলের মায়ের বক্তব্যে প্রকল্পের শর্তসমূহ অনুসরণ করা হলেও দাদির বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তসমূহ লঙ্ঘিত হয়েছে। এ কারণে উভয় বক্তব্যের মধ্যে ভিন্নতা প্রতীয়মান হয়।