শেয়ারFacebookWhatsApp

প্রকল্প কাকে বলে?

উত্তর: কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক কারণ এর মধ্য থেকে একটি কারণকে সাময়িকভাবে গ্রহণ করাকে প্রকল্প বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্প কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বেশি মিষ্টি খেলে ডায়াবেটিক কমে যায়।দৃশ্যকল্প-২: পিয়াসের গায়ে জ্বর দেখে তার মা বললেন, মনে হয় তোমার চিকনগুনিয়া হয়েছে, চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তার তাকে দেখে রক্ত পরীক্ষা করালেন ও রিপোর্ট দেখে বললেন ভয়ের কিছু নেই ওর ভাইরাস জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে।

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক কারণ এর মধ্য থেকে একটি কারণকে সাময়িকভাবে গ্রহণ করাকে প্রকল্প বলে।

উত্তর

সরাসরি প্রমাণিত না হওয়ায় প্রতিবেদক অনুকল্পকে পরোক্ষ প্রমাণ বলা হয়। জগতে এমন কিছু বিষয় আছে যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য না হয়েও কোনো ঘটনা বা বিষয়ের বাস্তব কারণ অথবা সত্য কারণ হতে পারে। আর এ জাতীয় প্রকল্পই হলো প্রতিবেদক অনুকল্প। কোনো ঘটনা প্রত্যক্ষভাবে প্রমাণ করা না গেলেও পরোক্ষভাবে প্রমাণ করার জন্য প্রতিবেদক অনুকল্পের প্রয়োজন হয়। প্রতিবেদক অনুকল্পের উদাহরণ হিসেবে আমরা ইথারের কথা বলতে পারি। কারণ ইথার বাস্তবে প্রত্যক্ষযোগ্য নয়। রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা পরোক্ষভাবে এর প্রমাণ পাই।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর প্রকল্পের আত্মবিরোধী না হওয়া শর্তের লঙ্ঘন ঘটেছে।প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। যার অন্যতম হলো প্রকল্পকে অবশ্যই আত্মবিরোধী বা আজগুবি হওয়া যাবে না। অর্থাৎ, কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার সময় এমন কিছু ধারণা করা চলবে না যা ঘটনাটির সাথে বিরোধপূর্ণ।দৃশ্যকল্প-১ এ বর্ণিত 'বেশি মিষ্টি খেলে ডায়াবেটিক কমে যায়।' কিন্তু বাস্তবে বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস কমে না বরং বাড়ে। যা প্রকল্পটিকে আত্মবিরোধী করে তোলে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২ এ প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো-প্রকল্পের চারটি স্তর রয়েছে। যার প্রথম স্তরটি হলো নিরীক্ষণ। নিরীক্ষণের সাহায্যে আমরা কোনো একটি ঘটনা সম্পর্কে জানবার জন্য ঘটনাটি প্রত্যক্ষ করা হয়। এরপর আসে আনুমানিক ধারণা। নিরীক্ষিত ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য মনে মনে একটি আনুমানিক ধারণা গঠন করা হয়। এর পরের স্তর হলো সিদ্ধান্ত গ্রহণ। আনুমানিক ধারণাটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করবার জন্য আমরা ধারণাটি থেকে একটি সিদ্ধান্ত অনুমান করি। পরিশেষে আসে পরীক্ষামূলক সমর্থন। অর্থাৎ অনুমিত সিদ্ধান্তটি যদি বাস্তবের সাথে মিলে যায়, তাহলে আনুমানিক ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয়। আর যদি সিদ্ধান্তের সাথে বাস্তবের মিল না থাকে, তাহলে ঐ প্রকল্পটিকে বাতিল করে আর একটি নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।দৃশ্যকল্প-২ এ পিয়াসের গায়ে জ্বর দেখে তার মা বললেন, মনে হয় তোমার চিকনগুনিয়া হয়েছে। এই স্তরে নিরীক্ষণের পাশাপাশি আনুমানিক ধারণাও নেওয়া হয়েছে। এরপর ডাক্তার পিয়াসকে দেখে রক্ত পরীক্ষা করালেন ও রিপোর্ট দেখে বললেন ভয়ের কিছু নেই ওর ভাইরাস জ্বর হয়েছে। এ ঘটনার মাধ্যমে আনুমানিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরীক্ষামূলক সমর্থনের দিকটিও প্রকাশ পেয়েছে।তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে।
HSCLogic 2nd Paperঢাকা ইমপিরিয়াল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।