উদ্দীপকের আলভীর বাবার বক্তব্যের মাধ্যমে নির্দেশিত প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ নয়। আর আলভীর প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ।
উদ্দীপকের আলভীর ছোট ভাইকে পাওয়া না যাওয়ার কারণ হিসেবে তার বাবা 'ভূতে নিয়ে গেছে' বলে প্রকল্প করেছে। তাই বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ নয়। কেননা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কিন্তু ভূতকে বাস্তবে পাওয়া যায় না।
অপরপক্ষে, আলভীর ছোট ভাইকে পাওয়া না যাওয়ার কারণ হিসেবে আলভী বাস্তব কারণভিত্তিক প্রকল্প করেছে। আলভীর ছোট ভাই রাগ করে তার মামাবাড়ি যেতে পারে বলে আলভী বক্তব্য প্রদান করেছে। তাই উদ্দীপকের আলভীর প্রকল্প বাস্তব কারণভিত্তিক হয়েছে। আর এ কারণে আলভীর বক্তব্য বৈধ প্রকল্পের শর্ত পালন করেছে। যেহেতু উদ্দীপকের আলভীর প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক, তাই তার প্রকল্পটি যথার্থ।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের আলভীর বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। আর আলভীর প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত পালন করেছে। তাই আলভীর বাবার প্রকল্পটি যথার্থ নয়; কিন্তু আলভীর প্রকল্পটি যথার্থ।