বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত বা বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে।উদ্দীপকের বন্ধু শ্যামল মশারি হারিয়ে যাওয়ায় ধারণা করেছে যে, মশারাই মশারিটি নিয়ে গেছে। শ্যামলের এই ধারণা প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। আর কোনো একটি প্রকল্প বৈধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত হলো- প্রকল্পটিকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা যদি প্রকল্পে উল্লেখিত কোনো কারণের বাস্তব অস্তিত্ব না থাকে, তাহলে সেটি ব্যক্তির নিছক কল্পনা বা আবেগ মাত্র। তাই প্রকল্পকে বৈধ হতে হলে সেটি অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে।উদ্দীপকের বন্ধু শ্যামল মশারি হারিয়ে যাবার কারণ হিসেবে মশাদের দায়ী করেছে। অর্থাৎ তার ধারণা হলো মশারাই মশারিটি নিয়ে গেছে। যেহেতু বাস্তবে মশাদের পক্ষে একটি মশারি নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই শ্যামলের ধারণাটির বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ শ্যামলের ধারণাটি বাস্তব কারণভিত্তিক নয়। তাই বলা যায়, উদ্দীপকের বন্ধু শ্যামলের ধারণা বৈধ প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর