শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শ্যামল ও কমলের প্রকল্পটির তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের শ্যামলের প্রকল্পটি অবৈধ এবং কমলের প্রকল্পটি বৈধ। নিচে এদের উভয়ের প্রকল্পের তুলনামূলক বিচার করা হলো-উদ্দীপকের শ্যামলের আনুমানিক ধারণাটি বৈধ প্রকল্পের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শ্যামলের প্রকল্পটি অবৈধ। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যে কোনো আনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যার অন্যতম হলো- প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা কোনো ঘটনার জন্য অবাস্তব বা কাল্পনিক কারণ দায়ী হতে পারে না। যেহেতু শ্যামল তার ধারণায় অবাস্তব কারণের উল্লেখ করেছে, তাই শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্প নয়।অপরপক্ষে, উদ্দীপকের কমলের প্রকল্পটি বৈধ। কমল তার প্রকল্পে মশারি হারিয়ে যাবার কারণ হিসেবে যে প্রকল্প করেছে সেটি প্রাসঙ্গিক, সম্ভাব্য এবং বাস্তব কারণভিত্তিক। কেননা নতুন ভাবী মশারি নিয়ে যেতে পারে এটাই স্বাভাবিক। বস্তুত কমল যে প্রকল্প করেছে সেখানে উল্লেখিত ঘটনার প্রকৃত কারণ হতে পারে। আর কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প করা হয়। এছাড়া কমলের প্রকল্পটি বৈধ প্রকল্পের অন্যান্য শর্তের সঙ্গে সাংঘর্ষিক নয়। তাই বৈধ প্রকল্পের শর্ত পূরণ করার কারণে কমলের প্রকল্পটি বৈধ।পরিশেষে বলা যায় যে, বৈধ প্রকল্পের শর্ত ভঙ্গ করার কারণে শ্যামলের প্রকল্পটি অবৈধ। আর বৈধ প্রকল্পের শর্ত অনুসরণ করার কারণে কমলের প্রকল্পটি বৈধ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে শ্যামল ও কমলের প্রকল্পটির তুলনামূলক বিশ্লেষণ করো।

উদ্দীপক

দুই বন্ধু শ্যামল ও কমল রাতে বিছানায় ঘুমিয়ে আছে। শেষ রাতে মশার কামড়ে দুই বন্ধুর ঘুম ভেঙ্গে যায়। তারা দু'জনই উঠে বসে। কিন্তু অবাক হয়ে যায় মশারি দেখতে না পেয়ে। বন্ধু শ্যামল ভাবল সম্ভবত মশারাই মশারিটি নিয়ে গেছে। বন্ধু কমল ভাবল সম্ভবত ঘরের নতুন ভাবি মজা করার জন্য মশারিটি খুলে নিয়ে গেছে।

Barisal · 2021

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণাকে বলে প্রকল্প।

উত্তর

প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এই আনুমানিক ধারণা করা হয়। কিন্তু কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যেসব প্রকল্প বা আনুমানিক ধারণা শর্ত পূরণ করে সেসব প্রকল্প বৈধ হয়; আর যেসব প্রকল্প শর্ত পূরণ করে না সেসব প্রকল্প বৈধ হয় না। যেহেতু সব প্রকল্প বা আনুমানিক ধারণা শর্ত পূরণ করে না, তাই সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না।

উত্তর

উদ্দীপকের বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত বা বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে।উদ্দীপকের বন্ধু শ্যামল মশারি হারিয়ে যাওয়ায় ধারণা করেছে যে, মশারাই মশারিটি নিয়ে গেছে। শ্যামলের এই ধারণা প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। আর কোনো একটি প্রকল্প বৈধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত হলো- প্রকল্পটিকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা যদি প্রকল্পে উল্লেখিত কোনো কারণের বাস্তব অস্তিত্ব না থাকে, তাহলে সেটি ব্যক্তির নিছক কল্পনা বা আবেগ মাত্র। তাই প্রকল্পকে বৈধ হতে হলে সেটি অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে।উদ্দীপকের বন্ধু শ্যামল মশারি হারিয়ে যাবার কারণ হিসেবে মশাদের দায়ী করেছে। অর্থাৎ তার ধারণা হলো মশারাই মশারিটি নিয়ে গেছে। যেহেতু বাস্তবে মশাদের পক্ষে একটি মশারি নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই শ্যামলের ধারণাটির বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ শ্যামলের ধারণাটি বাস্তব কারণভিত্তিক নয়। তাই বলা যায়, উদ্দীপকের বন্ধু শ্যামলের ধারণা বৈধ প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে।

উত্তর

উদ্দীপকের শ্যামলের প্রকল্পটি অবৈধ এবং কমলের প্রকল্পটি বৈধ। নিচে এদের উভয়ের প্রকল্পের তুলনামূলক বিচার করা হলো-উদ্দীপকের শ্যামলের আনুমানিক ধারণাটি বৈধ প্রকল্পের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শ্যামলের প্রকল্পটি অবৈধ। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যে কোনো আনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যার অন্যতম হলো- প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা কোনো ঘটনার জন্য অবাস্তব বা কাল্পনিক কারণ দায়ী হতে পারে না। যেহেতু শ্যামল তার ধারণায় অবাস্তব কারণের উল্লেখ করেছে, তাই শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্প নয়।অপরপক্ষে, উদ্দীপকের কমলের প্রকল্পটি বৈধ। কমল তার প্রকল্পে মশারি হারিয়ে যাবার কারণ হিসেবে যে প্রকল্প করেছে সেটি প্রাসঙ্গিক, সম্ভাব্য এবং বাস্তব কারণভিত্তিক। কেননা নতুন ভাবী মশারি নিয়ে যেতে পারে এটাই স্বাভাবিক। বস্তুত কমল যে প্রকল্প করেছে সেখানে উল্লেখিত ঘটনার প্রকৃত কারণ হতে পারে। আর কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প করা হয়। এছাড়া কমলের প্রকল্পটি বৈধ প্রকল্পের অন্যান্য শর্তের সঙ্গে সাংঘর্ষিক নয়। তাই বৈধ প্রকল্পের শর্ত পূরণ করার কারণে কমলের প্রকল্পটি বৈধ।পরিশেষে বলা যায় যে, বৈধ প্রকল্পের শর্ত ভঙ্গ করার কারণে শ্যামলের প্রকল্পটি অবৈধ। আর বৈধ প্রকল্পের শর্ত অনুসরণ করার কারণে কমলের প্রকল্পটি বৈধ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে শ্যামল ও কমলের প্রকল্পটির তুলনামূলক বিশ্লেষণ করো। | Prosthuti