তুমি কি মনে কর উক্ত পদ্ধতি প্রকল্প প্রমাণের একমাত্র উপায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্ত' পদ্ধতি ব্যবহারকরা হয়েছে। আর উক্ত পদ্ধতি প্রকল্প প্রমাণের একমাত্র পদ্ধতি বলে আমি মনে করি না। এ সম্পর্কে আমার যুক্তিসমূহ নিম্নরূপ- উদ্দীপকে প্রকল্প প্রমাণের পদ্ধতি হিসেবে 'সংকট উত্তরক দৃষ্টান্ত' ব্যবহার করা হয়েছে। কেননা উদ্দীপকের নিলয় যেভাবে অনেকগুলো পথের মধ্য থেকে নিজের বাড়ির পথ নির্বাচন করতে সক্ষম হয়েছে, সেটি প্রকল্প প্রমাণের পদ্ধতি হিসেবে সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করছে।সংকট উত্তরক দৃষ্টান্ত এভাবে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। প্রকল্প প্রমাণের অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। কিন্তু সংকট উত্তরক দৃষ্টান্ত প্রকল্প প্রমাণের একমাত্র পদ্ধতি নয়। প্রকল্প প্রমাণের অন্যান্য অনেক পদ্ধতি রয়েছে। প্রকল্প প্রমাণের পদ্ধতিগুলোর অন্যতম পদ্ধতি হলো যাচাইকরণ। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাচাই করে প্রকল্প প্রমাণ করা হয়। প্রকল্প প্রমাণের অন্য একটি পদ্ধতি হলো আরোহ সমন্বয়। এক্ষেত্রে দেখা যায়, কোনো একটি প্রকল্প দিয়ে সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য অনেক ঘটনাকে ব্যাখ্যা করা যায়। প্রকল্পের ব্যাখ্যা করার ক্ষমতাও প্রকল্প প্রমাণের একটি দিক। অনেক ক্ষেত্রে প্রকল্পের অনন্যতা বা মৌলিকত্ব দিয়েও প্রকল্প প্রমাণ করা হয়। সংকট উত্তরক পরীক্ষণের মাধ্যমেও প্রকল্প প্রমাণ করা হয়। এছাড়া প্রকল্পের ভবিষ্যদ্বাণীর ক্ষমতাকেও প্রকল্প প্রমাণের একটি দিক হিসেবে বিবেচনা করা হয়।সুতরাং দেখা যাচ্ছে যে, প্রকল্প প্রমাণের অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। যেহেতু সংকট উত্তরক দৃষ্টান্ত ছাড়াও প্রকল্প প্রমাণের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তাই 'সংকট উত্তরক দৃষ্টান্ত'কে প্রকল্প প্রমাণের একমাত্র পদ্ধতি বলে আমি মনে করি না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত পদ্ধতি প্রকল্প প্রমাণের একমাত্র উপায়? তোমার উত্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর