শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'সাময়িক ধারণা' কোন বিষয়ের ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'সাময়িক ধারণা' প্রকল্পের বিষয়ে ইঙ্গিত করে। 'প্রকল্প' শব্দের অর্থ আনুমানিক ধারণা। অর্থাৎ কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে যে সম্ভাব্য বিষয়কে কারণ হিসেবে অনুমান করা হয় তাকে প্রকল্প বলে। যেমন- একটি কক্ষে প্রবেশ করে দেখা গেল ঐ কক্ষের জানালার কাঁচ ভাঙ্গা এবং মেঝের ওপর একটি পাথরের টুকরা পড়ে আছে। এ থেকে অনুমান করা যায়, বাইরে থেকে কেউ কক্ষের জানালায় পাথর ছুঁড়েছে। বাইরে থেকে পাথর নিক্ষেপের এ আনুমানিক ধারণাই হলো প্রকল্প।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, 'নীল সাগর' নামক একটি ট্রেন হঠাৎ করে লাইনচ্যুত হলে যাত্রীসহ ট্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনা থেকে সাময়িকভাবে ধারণা করা হয় যে, কেউ হয়তো ষড়যন্ত্র করেছে।এরূপ ধরণাকে বলা হয় প্রকল্প।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে 'সাময়িক ধারণা' কোন বিষয়ের ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

নীল সাগর নামক একটি ট্রেন হঠাৎ করে লাইনচ্যুত হয় এবং যাত্রীসহ ট্রেনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে সাময়িক ধারণা করা হয় কেউ হয়তো ষড়যন্ত্র করেছে। এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সাক্ষ্য, পর্যাপ্ত প্রমাণ ও ঘটনা নিরীক্ষণ করে প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, ভারি বৃষ্টিপাতে লাইনের নিচে গর্ত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

Barisal · 2021

উত্তর

কাজ চালানো প্রকল্প হলো বৈধ প্রকল্পের অভাবে সাময়িকভাবে গৃহীত কোনো প্রকল্প।

উত্তর

কোনো অজানা বা অজ্ঞাত ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। দৈনন্দিন জীবনের সকল ঘটনার কারণ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এ কারণে কতগুলো ঘটনা বা বিষয়ের কারণ নির্ণয়ের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। প্রকল্প বৈজ্ঞানিক গবেষণারও পথনির্দেশক। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অপরাধী শনাক্তকরণ, যুদ্ধে রণকৌশলেও প্রকল্প ব্যবহার হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের 'সাময়িক ধারণা' প্রকল্পের বিষয়ে ইঙ্গিত করে। 'প্রকল্প' শব্দের অর্থ আনুমানিক ধারণা। অর্থাৎ কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে যে সম্ভাব্য বিষয়কে কারণ হিসেবে অনুমান করা হয় তাকে প্রকল্প বলে। যেমন- একটি কক্ষে প্রবেশ করে দেখা গেল ঐ কক্ষের জানালার কাঁচ ভাঙ্গা এবং মেঝের ওপর একটি পাথরের টুকরা পড়ে আছে। এ থেকে অনুমান করা যায়, বাইরে থেকে কেউ কক্ষের জানালায় পাথর ছুঁড়েছে। বাইরে থেকে পাথর নিক্ষেপের এ আনুমানিক ধারণাই হলো প্রকল্প।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, 'নীল সাগর' নামক একটি ট্রেন হঠাৎ করে লাইনচ্যুত হলে যাত্রীসহ ট্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনা থেকে সাময়িকভাবে ধারণা করা হয় যে, কেউ হয়তো ষড়যন্ত্র করেছে।এরূপ ধরণাকে বলা হয় প্রকল্প।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বা প্রকল্পের গুরুত্ব ব্যবহারিক জীবনে অপরিসীম।কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প প্রণয়ন ব্যতীত কোনো প্রকার বৈজ্ঞানিক গবেষণা বা অনুসন্ধান সম্ভব নয়। কারণ যেকোনো বৈজ্ঞানিক আবিষ্কারের পূর্বে বিজ্ঞানীগণ একটি সম্ভাব্য ধারণা অনুমান করে অগ্রসর হন। তারপর এ আনুমানিক ধারণার সত্যতা যাচাই করতে গিয়ে বিভিন্ন তত্ত্ব ও নিয়ম আবিষ্কার করেন। বিজ্ঞানী নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব, আইনস্টাইনের ফোটনতত্ত্ব ও কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মতবাদ- এসব তত্ত্বে আমরা প্রকল্পের ব্যবহার ও এর সুফল দেখতে পাই। ভূ- অভ্যন্তরে বিভিন্ন খনিজ সম্পদ আবিষ্কারের জন্য প্রকল্প প্রণয়ন করতে হয়। কেননা এসব আবিষ্কারের শুরুতে আবিষ্কারকগণ সম্ভাব্য প্রকল্প গ্রহণ করেই অগ্রসর হন। সামাজিক সমস্যা, বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন, অর্থনৈতিক পরিকল্পনা ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি রাষ্ট্র প্রকল্পের ওপর ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যেমন: বার্ষিক আয়-ব্যয়ের সম্ভাব্য পরিকল্পনা হিসেবে বাজেট প্রণয়ন করা হয়। শিক্ষার উন্নতি সাধন, জনগণের জীনযাত্রার মান উন্নয়ন ও আন্তর্জাতিক বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য প্রকল্পের মাধ্যমেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।বস্তুত প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে প্রকল্প অনেক গুরুত্ব বহন করে। কারণ মানুষ কোনো লক্ষ্য অর্জনের আগে প্রাথমিক পরিকল্পনা করে এবং ঐ পরিকল্পনা অনুযায়ী কাজ করে। তাই আমাদের দৈনন্দিন জীবনে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অতএব বলা যায়, প্রকল্প ব্যতীত বৈজ্ঞানিক গবেষণা, আবিষ্কার, বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা অসম্ভব। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত প্রকল্প আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।