দৃশ্যকল্প ১-এ কোন ধরনের প্রকল্পের ইঙ্গিত রয়েছে?
উত্তর: দৃশ্যকল্প-১-এ প্রকল্প হিসেবে কাজ চালানো প্রকল্পের ইঙ্গিত রয়েছে। ব্যাখ্যা করা হলো-কেননা কাজ চালানো প্রকল্প যেভাবে গ্রহণ করা হয় দৃশ্যকল্প ১-এ সেভাবে কাজ চালিয়ে নেওয়ার ইঙ্গিত রয়েছে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। এটি ঘটনা প্রত্যক্ষ করে প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করে নেওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, বিভিন্ন জটিলতার কারণে ঘটনার কারণ নির্ণয়ে কোনো বৈধ প্রকল্প প্রণয়ন করা সম্ভব হয় না। এ অবস্থায় কাজ চালিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে প্রকল্প প্রণয়ন করতে হয়। এভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। যেমন- বিদ্যুৎ সম্পর্কে যথাযথ প্রকল্প প্রণয়ন করা সম্ভব নয়। এ অবস্থায় কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রকল্প প্রণয়ন করা হলো যে, বিদ্যুৎ এক প্রকার তরল পদার্থ। এভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ জিতেন বিদ্যুৎ না থাকায় সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য হারিকেন জ্বালিয়ে কাজ শেষ করেছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এর মাধ্যমে কাজ চালানো প্রকল্প নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১-এ কোন ধরনের প্রকল্পের ইঙ্গিত রয়েছে?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর