শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প ২-এ ছোটবোন ও ড্রাইভারের বক্তব্যে যে প্রকল্প প্রতিফলিত হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-২-এ ছোট বোনের বক্তব্যের মাধ্যমে অবৈধ প্রকল্প ও ড্রাইভারের বক্তব্যের মাধ্যমে বৈধ প্রকল্প নির্দেশিত হয়েছে। নিচে এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-ছোট বোনের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় কিন্তু ড্রাইভারের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ। দৃশ্যকল্প ২-এ ছোট বোন যে প্রকল্প করেছে সেখানে অবাস্তব কারণ উল্লেখ করা হয়েছে। আর কোনো অবাস্তব কারণ উল্লেখ করে কোনোপ্রকল্প করলে সেটি বৈধ হয় না। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক অনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে অবশ্যই সেটি বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা কোনো অবাস্তব কারণ দিয়ে ঘটনার ব্যাখ্যা করা যায় না। এটি বিজ্ঞানসম্মত নয়। যেহেতু দৃশ্যকল্প-২-এ ছোট বোন অবাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প করেছে, তাই তার প্রকল্প অবৈধ।অপরপক্ষে দৃশ্যকল্প-২-এ ড্রাইভার বাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প প্রণয়ন করেছে। তাই তার প্রকল্পটি বৈধ। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় সেটিকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কারণ, কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। আর অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। তবে অনেক বাস্তব কারণ প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন- ইথারকে প্রত্যক্ষ করা না গেলেও অনুভব করা যায়। তাই প্রত্যক্ষযোগ্য হোক বা অনুভবযোগ্য হোক প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। আর দৃশ্যকল্প-২-এ ড্রাইভার যেহেতু বাস্তব কারণভিত্তিক প্রকল্প করেছে, তাই তার প্রকল্পটি বৈধ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প ২-এ ছোটবোন ও ড্রাইভারের বক্তব্যে যে প্রকল্প প্রতিফলিত হয়ে…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জিতেন ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছে। রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে জিতেন হারিকেন জ্বালিয়ে সাময়িকভাবে তার জরুরি কাজ শেষ করেছে।দৃশ্যকল্প ২: বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে মিঠু হারিয়ে গেল। ছোট বোন বাড়িতে এসে মাকে বলল, "মা দাদাকে পরি ধরে নিয়ে গেছে।" ড্রাইভার বলল, "হয়তো কোনো ছেলেধরা ওকে ধরে নিয়ে গেছে অথবা সে তার কোনো বন্ধুর বাসায় চলে গেছে।" সন্ধ্যার দিকে দেখা গেল মিঠু তার বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরেছে।

Jessore · 2021

উত্তর

যুক্তিবিদ কপির মতে, "কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার জন্য যে অস্থায়ী ধারণা বা অনুমান করা হয় তাই প্রকল্প।"

উত্তর

বাস্তব ক্লারণ বলতে অস্তিত্বশীল কারণ বোঝায়। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য কারণ হিসেবে যে প্রাথমিক ধারণা করা হয় তাকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এমন একটি কারণ অনুমান করতে হবে যার বাস্তব অস্তিত্ব আছে এটাই হলো বাস্তব কারণ।

উত্তর

দৃশ্যকল্প-১-এ প্রকল্প হিসেবে কাজ চালানো প্রকল্পের ইঙ্গিত রয়েছে। ব্যাখ্যা করা হলো-কেননা কাজ চালানো প্রকল্প যেভাবে গ্রহণ করা হয় দৃশ্যকল্প ১-এ সেভাবে কাজ চালিয়ে নেওয়ার ইঙ্গিত রয়েছে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। এটি ঘটনা প্রত্যক্ষ করে প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করে নেওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, বিভিন্ন জটিলতার কারণে ঘটনার কারণ নির্ণয়ে কোনো বৈধ প্রকল্প প্রণয়ন করা সম্ভব হয় না। এ অবস্থায় কাজ চালিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে প্রকল্প প্রণয়ন করতে হয়। এভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। যেমন- বিদ্যুৎ সম্পর্কে যথাযথ প্রকল্প প্রণয়ন করা সম্ভব নয়। এ অবস্থায় কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রকল্প প্রণয়ন করা হলো যে, বিদ্যুৎ এক প্রকার তরল পদার্থ। এভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ জিতেন বিদ্যুৎ না থাকায় সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য হারিকেন জ্বালিয়ে কাজ শেষ করেছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এর মাধ্যমে কাজ চালানো প্রকল্প নির্দেশিত হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২-এ ছোট বোনের বক্তব্যের মাধ্যমে অবৈধ প্রকল্প ও ড্রাইভারের বক্তব্যের মাধ্যমে বৈধ প্রকল্প নির্দেশিত হয়েছে। নিচে এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-ছোট বোনের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় কিন্তু ড্রাইভারের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ। দৃশ্যকল্প ২-এ ছোট বোন যে প্রকল্প করেছে সেখানে অবাস্তব কারণ উল্লেখ করা হয়েছে। আর কোনো অবাস্তব কারণ উল্লেখ করে কোনোপ্রকল্প করলে সেটি বৈধ হয় না। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক অনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে অবশ্যই সেটি বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা কোনো অবাস্তব কারণ দিয়ে ঘটনার ব্যাখ্যা করা যায় না। এটি বিজ্ঞানসম্মত নয়। যেহেতু দৃশ্যকল্প-২-এ ছোট বোন অবাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প করেছে, তাই তার প্রকল্প অবৈধ।অপরপক্ষে দৃশ্যকল্প-২-এ ড্রাইভার বাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প প্রণয়ন করেছে। তাই তার প্রকল্পটি বৈধ। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় সেটিকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কারণ, কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। আর অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। তবে অনেক বাস্তব কারণ প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন- ইথারকে প্রত্যক্ষ করা না গেলেও অনুভব করা যায়। তাই প্রত্যক্ষযোগ্য হোক বা অনুভবযোগ্য হোক প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। আর দৃশ্যকল্প-২-এ ড্রাইভার যেহেতু বাস্তব কারণভিত্তিক প্রকল্প করেছে, তাই তার প্রকল্পটি বৈধ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।