দৃশ্যকল্প-১ প্রকল্পের কোন প্রমাণটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এর দ্বারা প্রকল্পের প্রমাণ আরোহ সমন্বয়কে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-আরোহ সমন্বয় দিয়ে যেভাবে প্রকল্পকে ব্যাখ্যা করা হয় 'দৃশ্যকল্প-১-এর ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে।প্রকল্প হলো কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণা কতকগুলো শর্ত মেনে প্রণয়ন করতে হয়। আর বিভিন্ন প্রমাণ পদ্ধতির দ্বারা প্রমাণিত হয়ে প্রকল্পের যথার্থতা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। প্রকল্পের প্রমাণ পদ্ধতির একটি হলো আরোহ সমন্বয়। আরোহ সমন্বয় বলতে প্রকল্পের অতিরিক্ত ক্ষমতাকে বোঝায়। অনেক সময় দেখা যায় যে, কোনো একটি প্রকল্প দিয়ে সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই অতিরিক্ত ক্ষমতাকে আরোহ সমন্বয় বলে।তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ বলা হয়েছে যে, আসিফ সাহেব ইংরেজির শিক্ষক হিসেবে ইংরেজি ছাড়াও পদার্থ বিজ্ঞান, গণিত ও সামাজিক বিজ্ঞান পড়াতে সক্ষম। অর্থাৎ এখানে আসিফ সাহেবের নিজ বিষয়ের বাইরে অতিরিক্ত ক্ষমতা প্রকাশিত হয়েছে। তাই বলা যায় যে, এর মাধ্যমে প্রকল্প প্রমাণের আরোহ সমন্বয় নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ প্রকল্পের কোন প্রমাণটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর